ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এ আজ ১২ ফেব্রুয়ারি ২০২৬ (বৃহস্পতিবার) সকাল ১০:৩০ মিনিটে আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ভোটকেন্দ্রে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ভোট প্রদান করেন। এছাড়া, রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ কেন্দ্রে সকাল ০৯.০০ মিনিটে ভোট দিয়েছেন নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান এবং বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বেলা ১১.৩০ মিনিটে বিএএফ শাহীন কলেজ ভোটকেন্দ্রে ভোট প্রদান করেন।