• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আযহা – গোলাম মোহাম্মদ কাদের

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৪, ২০২৫
ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আযহা – গোলাম মোহাম্মদ কাদের


পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। ঈদুল আযহা উপলক্ষে দেয়া এক বাণীতে তিনি বিশে^র মুসলিম জাতির প্রতি ভালোবাসা জানান। মহান ত্যাগের মহিমায় ভাস্মর এই দিন উপলক্ষে মুসলিম উম্মাহ্’র সংহতি, সম্প্রীতি, ভ্রাতৃত্ব এবং সমৃদ্ধি কামনা করেছেন তিনি। ফিলিস্তিনের জণগনের প্রতি সংহতি ও তাদের ন্যায্য অধিকারে সমর্থন পুনর্ব্যক্ত করেন গোলাম মোহাম্মদ কাদের। একই সাথে দেশের সকল ধর্মাবলম্বীদের প্রতিও সম্প্রীতি জানিয়েছেন তিনি।

আজ এক অভিনন্দন বার্তায় গোলাম মোহাম্মদ কাদের বলেন, ঈদুল আযহা আমাদের ত্যাগ ও ধৈর্যের দীক্ষা দেয়। তিনি বলেন, ত্যাগ ও ধৈয্যের মহান আদর্শে বলীয়ান হয়ে বৈষম্যহীন ও প্রীতিময় কল্যাণ রাষ্ট্র গড়ার অনুপ্রেরণা হচ্ছে পবিত্র ঈদুল আযহা।

জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের অভিনন্দন বার্তায়, হযরত ঈব্রাহীম (আঃ) এর মহান ত্যাগ ও ইসলামের শ^াশত শিক্ষায় সকল ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করেছেন। অভিনন্দন বার্তায় সবার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন জাতীয় পার্টি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031