• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং এ্যান্ড ট্রেড এক্সপো, নিউইয়র্ক শুরু ৭ নভেম্বর

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ৩১, ২০২৫
তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং এ্যান্ড ট্রেড এক্সপো, নিউইয়র্ক শুরু ৭ নভেম্বর


তিন দিনব্যাপী রিহ্যাব হাউজিং অ্যান্ড ট্রেড এক্সপো, নিউইয়র্ক ২০২৫ অনুষ্ঠিত হবে ৭-৯ নভেম্বর, লাগার্ডিয়া ম্যারিয়ট হোটেলে। এই এক্সপো বাংলাদেশের রিয়েল এস্টেট ডেভেলপারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সেতুবন্ধন গড়তে সহায়ক হবে।

রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আলীম উল্লাহ জানিয়েছেন, বৈরী আবহাওয়ার কারণে কিছু প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে টাকা জমা দিতে পারেনি। তাদের অনুরোধে পবিত্র ঈদ উল আজহা কারণে টাকা জমার সময়সীমা ২০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, ১২ বছর পর আমেরিকাতে রিহ্যাবের ফেয়ার অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতিমধ্যে ভেন্যু পরিদর্শন করেছেন রিহ্যাব ফেয়ার স্ট্যান্ডিং কমিটির আন্তর্জাতিক চেয়ারম্যান মোঃ আলিম উল্লাহ, কো-চেয়ারম্যান মোঃ ইমদাদুল হক, প্রকৌশলী মোঃ মঞ্জুরুল ফরহাদ ও রিহ্যাব এর সদস্য আমেরিকা প্রবাসী সাইদুল ইসলাম বাদল। তারা স্থানীয় কমিউনিটি নেতৃবৃন্দ, নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট, সাংবাদিক ও বাংলাদেশি প্রেস ক্লাবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন।

এক্সপোতে বাংলাদেশের বিভিন্ন রিয়েল এস্টেট কোম্পানি তাদের প্রকল্প ও বিনিয়োগ পরিকল্পনা উপস্থাপন করবে। থাকবে সেমিনার ও সাংস্কৃতিক পরিবেশনা, যা প্রবাসী জীবন ও বাংলাদেশের মধ্যে আবেগঘন সংযোগ তৈরি করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930