অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে গতকাল কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর সদ্য গঠিত মন্ত্রিসভার সদস্যের নিয়েও পুষ্পস্তবক অর্পণ করেন তিনি।
এদিকে, মন্ত্রিসভার সদস্যদের শহীদ বেদিতে ওঠার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
যেখানে দেখা গেছে, এই মন্ত্রিসভার অন্যতম প্রবীণ সদস্য ধর্মমন্ত্রী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদকে হাত ধরে শহীদ বেদিতে উঠতে সাহায্য করছেন নবীন সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা (প্রতিমন্ত্রী পদমর্যাদার) রেহান আসিফ আসাদ।
এই ভিডিও ভাইরাল হতেই রেহান আসিফ আজাদকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা। দলের অন্যতম প্রবীণ নেতার প্রতি তার হাত বাড়িয়ে দেওয়াকে নবীন-প্রবীণের সৌহার্দ্যের অনন্য প্রতিচ্ছবি হিসেবে ধরা হচ্ছে।
এছাড়া বয়োজ্যেষ্ঠের সঙ্গে তরুণদের এমন মেলবন্ধনই তারেক রহমানের মন্ত্রিসভা নিয়ে আশান্বিত করছে নেটিজেনদের।
উল্লেখ্য, রেহান আসিফ আসাদকে প্রতিমন্ত্রীর পদমর্যাদায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।