বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তারেক রহমানের রাজনৈতিক প্রজ্ঞার প্রতি জাতির আস্তা রয়েছে।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গাজীপুর মহানগরের ১৪ নং ওয়ার্ডের বিএনপি নেতাকর্মীদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় কালে তিনি এ কথা বলেন।
এ সময় স্থানীয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, দলীয় ঐক্য, পারস্পরিক সহমর্মিতা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমানের নির্দেশ এবং প্রজ্ঞাকে আমাদের কাজে লাগাতে হবে। তাহলে আমরা গণতন্ত্রের সংগ্রামে অতীতের মত বিজয়ী হবো।
তিনি বলেন বিএনপি নেতাকর্মীদের রাজনৈতিক ইতিহাস ও দলীয় আদর্শের সঠিক জ্ঞান অর্জন করতে হবে। এ জন্যে দলীয় প্রশিক্ষণের প্রয়োজন আছে। এর ফলে সঠিক ইতিহাস,ঐতিহ্য ও দলীয় আদর্শ জানা যায়। বিশেষ করে তরুণদের রাজনীতি বিষয়ে পড়ালেখার গুরুত্ব অসীম।
তিনি আরো বলেন, আমাদের সকলকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিয়ে একটি প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে গণমানুষের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সবাইকে যার যার অবস্থান থেকে সক্রিয় ও বলিষ্ঠ ভূমিকা রাখতে হবে।
ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ে অনুষ্ঠানের গাজীপুর মহানগরীর ১৪ নং ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।