• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

‘তরুণদের ভাবনার প্রতি সকলের সম্মানজনক মনোভাব প্রয়োজন’

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৫
‘তরুণদের ভাবনার প্রতি সকলের সম্মানজনক মনোভাব প্রয়োজন’


তরুণ সমাজের সমসাময়িক ভাবনার প্রতি সকলের সম্মানজনক মনোভাব প্রয়োজন বলেছেন তরুণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া বিশ্ববিদ্যালয় কলেজে তরুণ শিক্ষার্থীদের নিয়ে বিভাগীয় জেলা তথ্য অফিস আয়োজিত ‘তারুণ্যনির্ভর বাংলাদেশ বিনির্মাণ বিষয়ক মতবিনিময়’ সভায় শিক্ষার্থীরা এ কথা বলেন।

তথ্য অফিসের পরিচালক মীর আকরামের সঞ্চালনায় অনুষ্ঠানে তারা আরো বলেন, তরুণরা যে বৈষম্যমুক্ত নতুন বাংলাদেশ গড়ার পথে এগিয়ে চলেছে, সে লক্ষ্যের প্রতি সম্মান রেখে সকলের অংশগ্রহণেই তা বাস্তবায়ন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি ফুলবাড়ীয়া কলেজের অধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার তরুণদের প্রতি তার বক্তব্যে তথ্যপ্রযুক্তির অপব্যবহার রোধ, সুবিবেচনাপ্রসূত প্রয়োগ, মানবিকতা ও মানুষে মানুষে সম্মানবোধের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। তথ্য অফিসের সহকারী পরিচালক আফসানা ফেরদৌস মিষ্টি তরুণদের নৈতিকতার পথে অটল থাকতে আহবান জানান।

অনুষ্ঠানের সমাপ্তি পর্বে দুর্নীতি প্রতিরোধ বিষয়ে চলচ্চিত্র প্রদর্শন ও কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। অধ্যক্ষ গোপাল চন্দ্র সরদার অনুষ্ঠানের প্রধান অতিথি ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মো: আরিফুল ইসলামের পক্ষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930