• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
ঢাবি শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে সংস্কারকৃত মসজিদ ও নবনির্মিত ডিজিটাল সাইকেল গ্যারেজ উদ্বোধন করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মসজিদ ও গ্যারেজ উদ্বোধন করেন।
এসময় প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফারুক শাহ, এসজেডএইচএম ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর, প্রাইম এসেট গ্রুপের কর্ণধার মিজানুর রহমান, কুইকনিউজবিডি.কম এর সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন হলের প্রাধ্যক্ষ, আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ডিজিটাল সাইকেল গ্যারেজ নির্মাণ করায় শহীদ সার্জেন্ট জহুরুল হক হল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন আবাসিক হলে প্রথমবারের মতো এধরনের ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হলো। হলে শিক্ষার্থীদের সাইকেল হারানোর ঘটনা প্রতিরোধে এই উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। অন্যান্য আবাসিক হলেও ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপনের উপর তিনি গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, হলের প্রবেশমুখে এই ডিজিটাল সাইকেল গ্যারেজ স্থাপন করা হয়েছে। ডিজিটাল কার্ড পাঞ্চ করার মাধ্যমে শিক্ষার্থীরা গ্যারেজ ব্যবহার করতে পারবেন। কার্ডধারী শিক্ষার্থী ছাড়া কেউ গ্যারেজ ব্যবহার করতে পারবেন না।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930