• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলরের সাক্ষাৎ

ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর মি. লি শাওপেং আজ ০৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছেন।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ড. ইয়াং হুই এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা এবং গবেষণা কার্যক্রম আরও জোরদার করার ব্যাপারে আলোচনা করেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনা বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত আরও যৌথ সহযোগিতামূলক কার্যক্রম গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করা হয়। চীনা ভাষা ও সংস্কৃতি বিষয়ে বিভিন্ন অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা প্রদানের জন্য চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ধন্যবাদ জানান।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930