• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবি অধ্যাপকের মৃতদেহ চীন থেকে দেশে পৌঁছেছে

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ১, ২০২৫
ঢাবি অধ্যাপকের মৃতদেহ চীন থেকে দেশে পৌঁছেছে

ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের প্রয়াত অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম-এর মৃতদেহ আজ ১ আগস্ট ২০২৫ শুক্রবার দুপুর ১২:৩০ টায় চীনের কুনমিং আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে কার্গ্রোবিমান যোগে শাহজালাল আর্ন্তজাতিক বিমান বন্দরে এসে পৌঁছায়। বিকাল ৩:৩০ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ মসজিদুল জামিঅা’য় মরহুম অধ্যাপক -এর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরীসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, বিশ্ব ধর্ম ও সংষ্কৃতি বিভাগের সকল শিক্ষক ও শিক্ষার্থী নামাজে জানাজায় অংশগ্রহণ করেন ।

দাফনের লক্ষ্যে মরহুম অধ্যাপকের মৃতদেহ তাঁর গ্রামের বাড়ী ব্রাক্ষণবাড়ীয়ার চাতলপাড়ে নিয়ে যাওয়া হয়েছে ।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এক বিবৃতিতে অধ্যাপক জাহাঙ্গীর আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন। তিনি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। বিভাগের পক্ষ থেকেও মরহুমের রুহের মাগফেরাত কামনা করা হয় এবং তাঁর শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফেরার পথে চীনের কুনমিং বিমানবন্দরে হৃদরোগে আক্রান্ত হয়ে গত ২৩ জুলাই ২০২৫ তারিখে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৪৮ বছর।

অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম The Daesoon Academy of Sciences (DAOS)-এর আমন্ত্রণে ৭ম বার্ষিক সম্মেলনে অংশগ্রহণের জন্য গত ১৭ জুলাই ২০২৫ তারিখে দক্ষিণ কোরিয়া গমন করেছিলেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930