• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাবির ডান্স ক্লাবের কক্ষে বহিরাগত সংগঠনের কার্যক্রম আবৃত্তি সংসদের লিখিত অভিযোগ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৪, ২০২৫
ঢাবির ডান্স ক্লাবের কক্ষে বহিরাগত সংগঠনের কার্যক্রম আবৃত্তি সংসদের লিখিত অভিযোগ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও টিএসসি পরিচালক বরাবর লিখিত অভিযোগ দিয়েছে আবৃত্তি সংসদ। বুধবার (২৩ জুলাই) এ লিখিত অভিযোগ দেয়া হয়।

আবৃত্তি সংসদের সভাপতি মো. শাহ সুফি ওয়াছি মিয়া ও সাধারণ সম্পাদক ওয়ালিজা বিনতে সামসের স্বাক্ষরিত অভিযোগে জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নামে বাইরের সংগঠনের কার্যক্রম পরিচালনা, বহিরাগতদের প্রবেশ ও কার্যক্রমে সুযোগ তৈরি, আবৃত্তি সংসদের আসবাবপত্র ও সরঞ্জাম চুরি এবং ডান্স ক্লাবের সাবেক সভাপতি আবু যার গিফারি বিরুদ্ধে ক্লাবের রুমে অনৈতিক কাজ করা হয়।

ওই লিখিত অভিযোগে আরো জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদ, টিএসসি’র ১১৮ নং কক্ষে, চব্বিশ এর গণঅভ্যুত্থান পরবর্তী যাবতীয় সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম পরিচালনা করে আসছে। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের নিজস্ব কোনো কক্ষ না থাকায় সাময়িকভাবে কার্যক্রম পরিচালনার জন্য কক্ষটি ব্যবহার করতে দেয়া হয়েছিলো। বর্তমানে তারা এটি ব্যবহার করে বাইরের সংগঠনের কার্যক্রম পরিচালনা এবং বহিরাগতদের অনধিকার প্রবেশ ও কার্যক্রমে সুযোগ তৈরি করে দিচ্ছে।

এছাড়া, আবৃত্তি সংসদের আসবাবপত্র, সরঞ্জাম চুরির ও এগুলো অযাচিত ব্যবহারের মাধ্যমে নষ্ট করার অভিযোগ জানানো হয়েছে।

লিখিত অভিযোগপত্রে বলা হয়, ডান্স ক্লাবের সাবেক সভাপতি আবু যার গিফারি কক্ষটি অনৈতিক কাজের জন্যও ব্যবহার করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সাধারণ সম্পাদক ওয়ালিজা সামস জানান, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় ডান্স ক্লাবের বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক কার্যক্রম কার্যত নিষ্ক্রিয় এবং তারা এ নামে বাইরের সংগঠের কার্যক্রম চালাচ্ছে।এ বিষয়গুলো নিয়ে তাদের সাথে কথা বলতে গেলে তারা বিভিন্ন ভাবে আক্রমণের চেষ্টা করে। এতে আমাদের নিরাপত্তা ঝুঁকি বৃদ্ধি পেয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।’

এদিকে, বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930