• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় দিনে নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ১৫, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২য় দিনে নানা আয়োজনে ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ ১৫ জুলাই ২০২৫ মঙ্গলবার নানা কর্মসূচি পালন করা হয়েছে। এ উপলক্ষ্যে বিজয় একাত্তর হলে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল এবং অমর একুশে হলে আয়োজিত পৃথক অনুষ্ঠানে প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

বিজয় একাত্তর হলে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হল চত্বরে ‘জুলাই স্মৃতি উদ্যান’-এর উদ্বোধন করেন। এসময় হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. স ম আলী রেজা, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ এবং হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, শিক্ষার্থীদের সমাজের সকলকে নিয়ে এগিয়ে চলার মনমানসিকতা বজায় রাখতে হবে। জুলাই গণ-অভ্যুত্থানে অনেকের অবদান রয়েছে। অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকলের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, সেদিন দেশের নানা প্রান্ত থেকে সর্বস্তরের জনতা অন্যায়ের বিরুদ্ধে মাঠে নেমেছিলেন। তাঁদের ত্যাগ স্মরণে রেখে দেশ ও বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে শিক্ষার্থীদের কাজ করতে হবে। অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে তা কাজে লাগাতে হবে।

ড. মুহম্মদ শহীদুল্লাহ হলে ‘বিপ্লব ও প্রতিবাদের অনন্য অধ্যায়: জুলাই স্মরণে’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। পরে তিনি হল প্রাঙ্গনে ‘জুলাই প্রতিরোধ প্রাঙ্গন’-এর উদ্বোধন করেন।

হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম ভূইয়া’র সভাপতিত্বে অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এসময় হলের আবাসিক শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, অকুতোভয় তরুণদের নেতৃত্বে আমরা জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি। এই অবদান স্মরণে রেখে তাদের সুযোগ-সুবিধা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে আমাদের কাজ করতে হবে। এক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের বেশ কিছু উদ্যোগ তুলে ধরে তিনি বলেন, শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয় ও দেশকে আরও এগিয়ে নিতে শিক্ষার্থীদের দক্ষ সুনাগরিক হিসেবে গড়ে উঠতে হবে।

এছাড়া, অমর একুশে হলে আলোচনা সভা, স্মৃতিচারণ ও প্রদর্শনীসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথমবার্ষিকী উদ্যাপন করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930