• ৩১শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৭ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৩, ২০২৫
ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্তঃহল সাঁতার ও ওয়াটার পোলো প্রতিযোগিতা শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ে দু’দিনব্যাপী আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা আজ ০৩ জুলাই ২০২৫ বৃহস্পতিবার শুরু হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয় সুইমিংপুলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রতিযোগিতা উদ্বোধন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয় সাঁতার ও ওয়াটারপোলো কমিটির সভাপতি অধ্যাপক ড. কাজী মোহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ও সুইমিংপুল পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপাচার্যের সহধর্মিণী মুশতারী বেগম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এসময় বিভিন্ন হলের প্রভোস্ট ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।