ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি কমিটি গঠন
নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ২, ২০২৪
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) সংগঠনটির ঢাবি শাখার অফিসিয়াল ফেসবুক পেইজে ১৪ সদস্য বিশিষ্ট এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই কমিটি প্রকাশ করা হয়।
গেল মঙ্গলবার (১ অক্টোবর) সংগঠন এর সেক্রেটারি এস এম ফরহাদ জানিয়েছিলেন, আমাদের সভাপতি ও সাধারণ সম্পাদক জনসম্মুখে পরিচিত হওয়ার পর আজ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। তিনি আরো জানান, এই কমিটি নতুন নয়;ছাত্র শিবিরের কমিটি গঠিত হয়েছিল জানুয়ারিতেই। আজ কেবল কমিটিকে জনসম্মুখে পরিচিত করাই মূল উদ্দেশ্য ছাত্রশিবিরের।
ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক জেনারেল এস এম ফরহাদ, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন খান প্রচার ও মিডিয়া সম্পাদক হোসাইন আহমাদ জুবায়ের ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক মোঃ মাজহারুল ইসলাম অফিস সম্পাদক ইমরান হোসাইন বায়তুল মাল সম্পাদক আলাউদ্দিন আবিদ দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক হামিদুর রশিদ জামিল সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক নুরুল ইসলাম নূর,বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক মোঃ ইকবাল হায়দার,শিক্ষা ও গবেষণা সম্পাদক মোঃ আনিছ মাহমুদ ছাকিব,আইন ও মানবাধিকার সম্পাদক রিয়াজুল মিয়া,ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হাসান মোহাম্মদ ইয়াসির, স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক,আব্দুল্লাহ আল আমিন প্রমুখ মনোনীত হয়েছেন।
উল্লেখ্য, এর আগে ঢাবি ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম এবং সাধারণ সম্পাদক জেনারেল এস এম ফরহাদ জনসম্মুখে পরিচিত হন।