• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“ঢাকাস্থ আন্ত: ব্যাটালিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত”

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৫
“ঢাকাস্থ আন্ত: ব্যাটালিয়ন ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫ এর উত্তেজনাপূর্ণ চূড়ান্ত খেলা অনুষ্ঠিত”

এপিবিন হেডকোয়ার্টারস কর্তৃক প্রথম বারের মতো টেপ টেনিস বলে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে ঢাকাস্থ ছয়টি ব্যাটালিয়ন অংশগ্রহন করে। (এপিবিএন হে:কো:, ১ এপিবিএন, ৫ এপিবিএন, ১২ এপিবিএন, ১৩ এপিবিএন, এসপিবিএন-২ –এই ছয়টি দল নিয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গতকাল ১৬ জুন এর ফাইনালে ৫ এপিবিএন তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে ১৩ এপিবিএন কে ৩৯ রানে পরাজিত করে বিজয় অর্জন করে।

আন্ত:ব্যাটালিয়ন ক্রিকেট টুর্নামেন্ট টি-১৫ ফরম্যাটের এ প্রতিযোগিতা রাজধানীর এপিবিএন হেডকোয়াটার্স মাঠে অনুষ্ঠিত হয়।

‌উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপিবিএন এর মান্যবর ডিআইজি (প্রশাসন) জনাব মোস্তফা কামাল মহোদয়।
এছাড়াও ১ এপিবিএন, ৫ এপিবিএন ও ১৩ এপিবিএন এর অধিনায়কবৃন্দ ও অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতিতে এই খেলা অনুষ্ঠিত হয়।

খেলা শেষে প্রধান অতিথি মহোদয় চ্যাম্পিয়ন ও রানার আপ দলকে অভিনন্দন জানান।

ডিআইজি (এডমিন) জনাব মোস্তফা কামাল মহোদয় চ্যাম্পিয়ন, রানার আপ ও প্রত্যেক খেলায় ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্টের পুরস্কার ও ট্টফি বিতরণ করেন।

টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত হয়েছেন ১৩ এপিবিএন দলের দীন ইসলাম।