• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঢাকার বসুন্ধরা আবাসিকে জাকজমকপূর্ণ ভাবে শুভ সূচনা করল অত্যাধুনিক প্রিন্স কাট সেলুন

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১, ২০২৪
ঢাকার বসুন্ধরা আবাসিকে জাকজমকপূর্ণ ভাবে শুভ সূচনা করল অত্যাধুনিক প্রিন্স কাট সেলুন

রিপোর্ট: রাজীব-তাজ

রাজধানী ঢাকার বনেদি এলাকা বসুন্ধরা আবাসিক
এর মেইন রোডে এপেক্স বিল্ডিং এর ৫ তলায় নান্দনিক পরিবেশে গতকাল ৩১ মে বিকেল ৫ টায় আনুষ্ঠানিক ভাবে উদ্ধোধন হল প্রিন্স কাট সেলুন এর। এ সময়ের জনপ্রিয় ও বিখ্যাত ইয়াং স্টার “প্রিন্স মামুন”এর নামকরণে সেলুনটির যাত্রা শুরু হল। উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রিন্স মামুন, চমক হিসেবে ছিল তার বাবা-মা এবং বোনের উপস্থিতি। প্রিন্স মামুন কে এক নজর দেখার জন্য শত শত অনুসারীরা সেলুনে ভীড় করে।

এবার আসি সেলুনের ভেতরের বিবরণে। ৮ জন একত্রে বসে শীতাতপ নিয়ন্ত্রিত পরিবেশে সেবা নিতে পারবেন। সপ্তাহের ৭ দিনই সকাল ১০ টা থেকে রাত ১০ টা অব্দি খোলা থাকবে সেলুনটি। দক্ষ হেয়ার কাট মাস্টাররা তাদের কাটিং শৈলী দক্ষতা প্রদর্শন করার জন্য মুখিয়ে আছেন। হেয়ার ও বেয়ার কাটের উপর আকর্ষণীয় কিছু প্যাকেজ ঘোষণা করা হয়েছে। একটি প্যাকেজ ফোর ইন ওয়ান, আরেকটি ফাইভ ইন ওয়ান। এই কাটিং ছাড়াও পেডিকিওর, মেনিকিওর, স্কীন কেয়ার, ফেসিয়াল ও হেয়ার কালার করার সুযোগও থাকছে। সব উপাদান উচ্চমানের দেশী-বিদেশী ব্রান্ড এর ব্যবহার করা হয়।
এসবের পেছনে যিনি মূল কারিগর, সেই পর্দার পেছনের মানুষ সাইফুল আলম মাসুদ। বিদেশী মানের আধুনিক সব সেলুনের কর্নধার এই মাসুদ, যিনি নিজে একজন মেকআপ আর্টিস্ট৷ ২৫ বছরের প্রত্যক্ষ অভিজ্ঞতার মিশেলে প্রিন্স কাট সেলুনকে এগিয়ে নিয়ে যেতে চান সাইফুল আলম মাসুদ। তিনি বলেন- “আমার ক্যারিয়ারের শুরু থেকে পরিশ্রম ও সততাকে খুব গুরুত্ব দিয়ে আমি আজকের অবস্থানে এসেছি৷ প্রিন্স কাট সেলুন আমার সপ্নের আরেকটি ধাপ৷ এই সেলুনের মাধ্যমে বসুন্ধরা আবাসিকের অধিবাসী সহ ঢাকার তরুণ প্রজন্ম অত্যাধুনিক হেয়ার ও বেয়ার কাট নিতে পারবে। আমার প্রশিক্ষণ দেওয়া হেয়ার কাট মাস্টাররা এই সেলুনে কাজ করছে”। ক্রেতাদের অপেক্ষায় পুরোদমে প্রস্তুত প্রিন্স কাট সেলুন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930