• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড.ইউনুসের অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৬, ২০২৪
ডোনাল্ড ট্রাম্পকে প্রধান উপদেষ্টা ড.ইউনুসের অভিনন্দন

Oplus_131072

মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পাওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজে ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে ড.ইউনূসের বার্তাটি পোস্ট করা হয়। 

শুভেচ্ছা বার্তায় প্রধান উপদেষ্টা ড.ইউনূস বলেন,
‘মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন ২০২৪-এ বিজয়ের জন্য আপনাকে বাংলাদেশ সরকার এবং জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন।

ট্রাম্পের তত্ত্বাবধানে যুক্তরাষ্ট্র আরও উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে বলেও আশা প্রকাশ করেন ড. মুহাম্মদ ইউনূস।

ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে বিপুল ব্যবধানে পরাজিত করেছেন ডোনাল্ড ট্রাম্প। এর মধ্য দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ইতিহাসে তিনি এমন কীর্তি গড়েছেন, যা তার আগে সম্ভব করতে পেরেছিলেন মাত্র একজন।  

ফক্স নিউজ টেলিভিশনে প্রদর্শন করা ফলাফল বলছে, সবশেষ খবর অনুযায়ী, ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২৭৭টি ইলেক্টোরাল ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিস পেয়েছেন ২২৬টি ভোট। 

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হতে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়।

প্রধান উপদেষ্টা বলেন, ‘ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদেও দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক অব্যাহত ছিল।

আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের দুটি বন্ধুত্বপূর্ণ দেশের অংশীদারত্বের অফুরন্ত নতুন সম্ভাবনা রয়েছে।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930