• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৫) – ২০২৫

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ১৬, ২০২৫
ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৫) – ২০২৫

সরকারি শারীরিক শিক্ষা কলেজ, মোহাম্মদপুরে ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে আগামী  ১৬ মে (শুক্রবার), সকাল ১০:০০ ঘটিকায়, ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৫) ২০২৫’-এর জাতীয় পর্যায় খেলার উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ।

ক্রীড়া পরিদপ্তরের আয়োজনে ‘ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৫) ২০২৫’-এর জাতীয় পর্যায় খেলার উদ্বোধনী অনুষ্ঠান আগামী ১৬ মে ২০২৫ (২ জ্যৈষ্ঠ ১৪৩২), শুক্রবার, সকাল ১০ ঘটিকায় সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ, মোহাম্মদপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মুহম্মদ হিরুজ্জামান, এনডিসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। সভাপতিত্ব করবেন জনাব মোঃ মোস্তফা জামান, পরিচালক (যুগ্মসচিব), ক্রীড়া পরিদপ্তর। এছাড়াও, উপস্থিত থাকবেন মোঃ আজিম হোসেন, সহকারী পরিচালক, ক্রীড়া পরিদপ্তর। উল্লেখ্য, ২০ মে ২০২৫ মঙ্গলবার বিকাল ৪:০০ ঘটিকায় টুর্নামেন্টের সমাপনী ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন।

সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে মোহাম্মদপুর, ঢাকা তারিখ: ১৬ মে শুক্রবার,সময়: সকাল ১০:০০ ঘটিকা,উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।