• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের হুসিয়ারী নবীউল্লাহ নবীর

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২, ২০২৫
ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের হুসিয়ারী নবীউল্লাহ নবীর


আগামী ডিসেম্বরের মধ্যেই জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক আহ্বায়ক আলহাজ্ব নবীউল্লাহ নবী। তিনি বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে অবিলম্বে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। ডিসেম্বরের মধ্যেই এই নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মানুষের মৌলিক অধিকার হরণ করে একটি দলের শাসন টিকিয়ে রাখা সম্ভব নয়।

সোমবার (২ জুন) ডিএসসিসি ৬৬ নং ওয়ার্ডের ইস্টাণ হাউজিংয়ের সামনে ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী’ উপলক্ষে ডেমরা থানা বিএনপির উদ্যোগে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলহাজ্ব নবীউল্লাহ নবী বলেন, বর্তমান সরকার নানা তালবাহানা ও সময়ক্ষেপণের মাধ্যমে জনগণকে প্রতারণা করছে। দুর্নীতি, অব্যবস্থাপনা ও জবাবদিহিহীনতার কারণে সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ এখন পরিবর্তন চায়। বিএনপি রাজপথ ছাড়বে না জনগণের অধিকার আদায়ে আমরা প্রস্তুত। জনগণের ইচ্ছার বিরুদ্ধে যারা অবৈধভাবে ক্ষমতা আঁকড়ে থাকতে চায়, তাদের বিরুদ্ধে দৃঢ়ভাবে রুখে দাঁড়াতে হবে। তিনি আরও বলেন, নির্বাচন শুধু বিএনপির নয়, বরং দেশের প্রতিটি স্বাধীনতাপ্রেমী নাগরিকের ন্যায্য দাবি ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে বহুদলীয় গণতন্ত্রের ভিত্তি স্থাপন করেছিলেন, আজ সেই গণতন্ত্র চরম হুমকির মুখে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে রাজপথে নামবো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার এই সংগ্রামে অংশ নিয়ে শহীদ জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো।
ডেমরা থানা বিএনপির নেতা মো. সেলিম রেজা’র সভাপতিত্বে এবং আনিসুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সভাপতি ও যুবদলের সভাপতি পদপ্রার্থী আজিজুল হক আজিজ,৬৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া ও সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৬ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মো: হেলাল উদ্দিন, সদস্য সচিব আসাদুল্লা রোহান ও সিনিয়র যুগ্ন আহবায়ক জুম্মন হাসানসহ ডেমরা থানা-ওয়ার্ড বিএনপি এবং দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা। অনুষ্ঠানে শহীদ জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031