• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ৮, ২০২৫
ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ভোটার তালিকা হালনাগাদে ১৫ জুলাইয়ের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্নের নির্দেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলমান রয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত যেসব শিক্ষার্থী আনুষ্ঠানিকভাবে ভর্তি কার্যক্রম সম্পন্ন করেনি, তাদের আগামী ১৫ জুলাই ২০২৫ তারিখের মধ্যে ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করে আইডি কার্ড হালনাগাদ করার জন্য নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায়, সংশ্লিষ্ট শিক্ষার্থীরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারবেন না। ফলে তারা নির্বাচনে ভোট প্রদান কিংবা প্রার্থী হওয়ার সুযোগ হারাবেন।

এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগ, ইনস্টিটিউট, হল ও দপ্তরসমূহকে ইতোমধ্যে লিখিতভাবে অবহিত করেছেন ডাকসু ও হল সংসদ নির্বাচনের চীফ রিটার্নিং কর্মকর্তা ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন মনে করে, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচন নিশ্চিত করতে সকল শিক্ষার্থীর সক্রিয় সম্পৃক্ততা অপরিহার্য। তাই প্রশাসন সংশ্লিষ্ট সকল শিক্ষার্থীকে সময়মতো প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার আহ্বান জানিয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930