• ৩০শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৬ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৭, ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলামে দক্ষতাভিত্তিক শিক্ষা বিষয়ক শিক্ষক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।

আজ ০৭ জুন ২০২৬, রবিবার সকালে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।

‘কর্মমুখী শিক্ষা নেব, বিশ্বজুড়ে কাজ করব’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচিতে কর্মসংস্থানমুখী, দক্ষতা-নির্ভর ও প্রযুক্তিভিত্তিক শিক্ষার প্রসারে শিক্ষক প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরা হয়।