• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুলাই ২৭, ২০২৫
জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত

জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।

সভায় জেলা প্রশাসক (যুগ্মসচিব) আফরোজা আক্‌তার চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) হাসান মারুফ, বিভাগীয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, অতিরিক্ত পুলিশ সুপার শেখ মো. জিন্নাহ আল মামুন, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক শাকিল আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মাদক বা ড্রাগস হলো বিষধর সাপের বিষাক্ত ছোবলের মতো যা প্রতিনিয়ত একজন মাদকাসক্ত ব্যক্তিকে ধীরে ধীরে তার দংশনে নিঃশেষ করে। জয়পুরহাট সীমান্তবর্তী এলাকা হওয়ায় পার্শ্ববর্তী দেশ থেকে প্রচুর মাদকদ্রব্য আসে। মাদকের ভয়াল থাবা বাংলাদেশ কে বিশেষ করে যুব সমাজ কে ধ্বংস করে দিচ্ছে। মাদকের অবাধ ব্যবহার ও বিক্রয় থেকে সকল দফতরের কর্মকর্তা কর্মচারীদের বিশেষ করে অফিস প্রধানদের উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণে আহ্বান জানানো হয়।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031