• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৪, ২০২৫
জবিতে শুরু হলো শহীদ সাজিদ স্পোর্টস কার্নিভাল

জাতীয় ছাত্রশক্তি ও ঐক্যবদ্ধ জবিয়ান আয়োজিত “ক্লেমন প্রেজেন্টস শহীদ সাজিদ স্মৃতি স্পোর্টস কার্নিভাল ২০২৫”-এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৪ নভেম্বর) সকাল ১০টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন শহীদ সাজিদের বোন ফারজানা হক।

প্রথমদিনে শুরুতে জনপ্রিয় ইনডোর ইভেন্ট সাপ-লুডো প্রতিযোগিতায় অংশ নেন প্রায় ২৪০ জন নারী শিক্ষার্থী।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এ খেলায় প্রথম স্থান অধিকার করেন সামিরা আক্তার, দ্বিতীয় স্থান অধিকার করেন মুনা ও তৃতীয় স্থান অধিকার করেন মুনিরা। বিজয়ীদের হাতে পুরস্কার ও ক্রেস্ট তুলে দেন উপস্থিত অতিথিরা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঐক্যবদ্ধ জবিয়ান মনোনীত ভিপি পদপ্রার্থী এ.কে.এম. রাকিব, জিএস পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক ফয়সাল মুরাদ, এজিএস পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব মোঃ শাহিন মিয়া, সমাজসেবা সম্পাদক পদপ্রার্থী ও জাতীয় ছাত্রশক্তি জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক ফেরদৌস শেখ, এবং ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী ও কার্নিভালের কো-অর্ডিনেটর ফেরদৌস হাসান সোহান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930