জনপ্রিয়তার সাথে দেড় যুগ পার করল রাজধানীর নয়া পল্টনে অবস্থিত তিন-তারকা স্টান্ডার্ড হোটেল ভিক্টোরী
জনপ্রিয়তার সাথে দেড় যুগ পার করল রাজধানীর নয়া পল্টনে অবস্থিত তিন-তারকা স্টান্ডার্ড হোটেল ভিক্টোরী
নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৯, ২০২৪
রিপোর্ট: রাজীব ও তাজ
ঢাকার নয়া পল্টনের ভিআইপি রোডে অবস্থিত ১৮ তলা বিশিষ্ট ৩-তারকা মানের হোটেল ভিক্টোরী। ২০০৬ সালের ২৬ মার্চ শুভ সূচনা করে এ বছর পূরণ করেছে দেড় যুগ তথা ১৮ বছর। অতিথিদের সেবায় নিরলস নিয়োজিত থেকে দারুণ জনপ্রিয় হয়েছে ৭৪ কক্ষ বিশিষ্ট হোটেলটি। ডিলাক্স ইন্টারন্যাশনাল এই হোটেল এর স্লোগান দেওয়া হয়েছে “ট্রাডিশনাল এলিগ্যান্স”, যা হোটেল এর উৎকর্ষ জানান দেয়। দোতলায় একটি ফাইন-ডাইন, ব্যুফে রেস্টুরেন্ট এবং একটি ক্যাফে রয়েছে৷ ১১০ জন একত্রে বসতে পারে এমন ধারণ ক্ষমতার সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত রেস্টুরেন্ট এর নাম কর্ণফুলী, যেখানে ব্যুফে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার ও আলা কার্টে মেন্যুর সুব্যবস্থা আছে। ৫০ প্রকার নানান স্বাদ ও ধাচের খাবার থাকে ব্যুফে মেন্যুতে। আলা কার্টে ও সেট মেন্যুতে থাকে উন্নতমানের ১২ ধরণের থাই, চাইনিজ, কন্টিনেন্টাল, ইন্ডিয়ান ও বাংলা ঘরানার সব খাবার, এগুলো বিশেষ চমৎকার ও উচ্চমান সম্পন্ন। সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত খোলা থাকে রেস্টুরেন্ট। আর রুম-গেস্টদের জন্য ২৪ ঘন্টাই রয়েছে খাবার সরবরাহ ব্যবস্থা। বর্ষীয়ান ফুড এন্ড বেভারেজ ম্যানেজার মো: তোফাজ্জল আলম অপু অনেক বছর ধরে হোটেল ভিক্টোরীতে কাজ করছেন। তিনি জানান- “আমরা খাদ্যমানের সাথে আপোষ করি না। প্রতিদিনের খাদ্য উপাদান প্রতিদিন ব্যবহার করা হয় এবং পুরনো- বাসী খাবার আমরা দেই না। এছাড়া কর্ণফুলী রেস্টুরেন্টের রাজকীয় ঘরোয়া পরিবেশ যে কোন খাদ্যপ্রেমীকে মুগ্ধ করার মত।” সুতরাং, খাদ্যপ্রেমী ভোজন রসিকগণ, তারকা মানের পরিবেশে খানা উপভোগ করতে হোটেল ভিক্টোরীর কর্ণফুলী রেস্টুরেন্টের বিকল্প নেই। বিস্তারিত জানতে ওয়েবসাইট দ্রষ্টব্য: www.hotelvictorybd.com