• ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৯ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদ- উল-আযহার নামাজ অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ৮, ২০২৫
চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদ- উল-আযহার নামাজ অনুষ্ঠিত

শনিবার ৭ জুন ২০২৫ খ্রিস্টাব্দ সকাল ৮:৩০ ঘটিকায় দামপাড়াস্থ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইন্স মাঠে পবিত্র ঈদ-উল-আযহার নামাজ অনুষ্ঠিত হয়। উক্ত ঈদের জামাতে সিএমপি কমিশনার জনাব হাসিব আজিজ বিপিএম; উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) জনাব হোসাইন মোহাম্মদ কবির ভূঁইয়া (অতিরিক্ত পুলিশ ডিআইজি পদোন্নতি প্রাপ্ত); উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর) জনাব নেছার উদ্দিন আহম্মেদ পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত)সহ সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ গ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে জাতির অগ্রগতি, আইন-শৃঙ্খলার উন্নতি এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য প্রার্থনা করা হয়।

ঈদ-উল-আযহার নামাজ শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন।

পরবর্তীতে পুলিশ কমিশনার মহোদ্য় সিএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সহ সকালে দামপাড়া পুলিশ লাইন্স মেস পরিদর্শন করেন এবং দুপুরে মনসুরাবাদ পুলিশ লাইন্সে অনুষ্ঠিত প্রীতিভোজে অংশগ্রহণ করেন। সেখানে তিনি পুলিশ সদস্যদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930