• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

চট্টগ্রামের পৃথক ০২টি অভিযানে হত্যা মামলার পলাতক আসামী মোঃ সোহেল গ্রেফতার

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ১৭, ২০২৫
চট্টগ্রামের পৃথক ০২টি অভিযানে হত্যা মামলার পলাতক আসামী মোঃ সোহেল গ্রেফতার

র‌্যাব-৭, চট্টগ্রামের পৃথক ০২টি অভিযানে হত্যা মামলার পলাতক আসামী মোঃ সোহেল এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা ও নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী নজরুল ইসলাম সাদ্দাম র‌্যাব-৭, চট্টগ্রাম কর্তৃক গ্রেফতার।

১। এরই ধারাবাহিকতায় গত ১৬ জুন ২০২৫ইং তারিখ র‌্যাব-৭, চট্টগ্রাম ফেনী জেলার ফেনী পৌরসভা এবং বিরিঞ্চি এলাকায় পৃথক ০২টি অভিযান পরিচালনা করে ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবর্ষণ করে হত্যাচেষ্টা এবং নাশকতা মামলার এজাহারনামীয় পলাতক আসামী নজরুল ইসলাম সাদ্দাম হাজারী এবং হবিগঞ্জ জেলার হত্যা মামলার পলাতক আসামী মোঃ সোহেলদের গ্রেফতার করতে সক্ষম হয়। অপারেশনের বিস্তারিত নিম্নরূপঃ

ক। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফেনী জেলার ফেনী সদর থানার মামলা নং-২৭, তারিখঃ ১৯ সেপ্টেম্বর ২০২৪ইং, ধারাঃ-১৪৭/১৪৮/১৪৯/৩২৩/৩২৪/৩২৬/৩০৭/১১৪ তৎসহ ১৯০৮সানের বিষ্ফোরক দ্রব্যাদি আইনের ৩/৬ মামলার ১৪নং এজাহারনামীয় পলাতক আসামী নজরুল ইসলাম সাদ্দাম হাজারী প্রকাশ রিয়াদ, ফেনী জেলার ফেনী পৌরসভা এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০২৫ইং তারিখে আনুমানিক ২১২০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এর একটি আভিযানিক দল ফেনী জেলার ফেনী পৌরসভার শহিদ হোসেন উদ্দিন বিপনী মার্কেট এলাকায় অভিযান পরিচালনা করে আসামী নজরুল ইসলাম সাদ্দাম হাজারী প্রকাশ রিয়াদ (৩৪), পিতা-মৃত আবুল খায়ের, সাং-মধ্যম ধলিয়া, থানা-ফেনী সদর, জেলা-ফেনী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

খ। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, হাবিগঞ্জ জেলার মাধবপুর থানার মামলা নং-৩১, তারিখ ১৬ এপ্রিল ২০২৫ইং, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড ১৮৬০ মামলার তদন্তেপ্রাপ্ত পলাতক আসামী মোঃ সোহেল মিয়া, ফেনী সদর মডেল থানাধীন বিরিঞ্চি এলাকায় অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১৬ জুন ২০২৫ইং তারিখে আনুমানিক ১৯৫০ ঘটিকায় র‌্যাব-৭, চট্টগ্রাম এবং র‌্যাব-০৯, সিলেট এর যৌথ আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ সোহেল মিয়া (৪৫), পিতা-মোঃ নুর মিয়া, সাং-মজলিশপুর, থানা-হবিগঞ্জ সদর, জেলা-হবিগঞ্জ’কে আটক করতে সক্ষম হয়।

২।গ্রেফতারকৃত আসামীদের সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদের’কে সংশ্লিষ্ট থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930