• ৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ২২শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৩শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
গাজীপুরে হিন্দু সম্প্রদায়ের দুর্গাপূজা উপলক্ষে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাজীপুর মহানগর বিএনপির উপহার বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মহানগরীর শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিবমন্দিরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ১০৭টি পূজা মণ্ডপে নগদ ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

মতবিনিময় সভায় গাজীপুর মহানগর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাড. আব্দুস সালামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সভাপতি মো. শওকত হোসেন সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাবেক সহ-সভাপতি আফজাল হোসেন কায়সার, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি রায়হান আল মাহমুদ রানা, কাজী আজিম উদ্দিন কলেজ এন্ড বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সাবেক জি এস গাজীপুর মেট্রো থানা বিএনপির সহ-সভাপতি নীনা মোস্তফা, মহানগর পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক নারায়ন চন্দ্র দাস, মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি মো. জাহাঙ্গীর আলম, ২৬ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি সামসুদ্দোহা সরকার তাপস প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন শ্রী শ্রী কৃপাময়ী কালীমন্দির পরিচালনা পরিষদের সদস্য সচিব বাপ্পী দে। মতবিনিময় সভা শেষে মহানগরীর বিভিন্ন এলাকার শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক এ অর্থ গ্রহন করেন।

প্রধান অতিথির বক্তব্যে শওকত হোসেন সরকার বলেন, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন- ধর্ম যার যার দেশ সবার-ধর্ম যার যার নিরাপত্তা পাবার অধিকার সবার। তাই অতীতের ন্যায় এবারো আপনারা আপনাদের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে নির্ভয়ে উদযাপন করবেন। বিএনপি আপনাদের পাশে ছিলো, আছে এবং ভবিষ্যতেও থাকবে।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031