• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সোনারগাঁও হোটেলে বর্ণাঢ্য আয়োজন

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ২৬, ২০২৩
খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উদযাপন উপলক্ষে সোনারগাঁও হোটেলে বর্ণাঢ্য আয়োজন

রাজীব কান্তি দে/ঢাকা

ডিসেম্বর মাস শেষ না হতে আবারও দোরগোড়ায় খ্রিষ্টান ধর্মালম্বীদের বড়দিন। বড়দিন উদযাপন এবং ইংরেজি নববর্ষ বরণ উপলক্ষে ঢাকার ঐতিহ্যবাহী পাঁচ তারকা হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁও–পুলক্যাফেতে প্রতি বছরের ন্যায় এই বছরও ছিল বর্ণিল আয়োজন। সমগ্র হোটেল জুড়ে বিরাজ করেছে উৎসবের আমেজ এবং থাকবে জমকালো সাজসজ্জা।হোটেলের লবি এবং ক্যাফে বাজার রেস্তোরাঁতে ছিল সুন্দর করে সাজানো ক্রিসমাস ট্রি এবং বিশেষ গুডিজ হাউজ যা অনুষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করে।

সুন্দর বড়দিন অনুষ্ঠানে আগত শিশুদেরকে বিভিন্ন চমকপ্রদ উপহার দিয়ে বরণ করে নেয়ায় জন্য উপস্থিত ছিল সান্তাক্লজ।অনুষ্ঠানে আসা আগত অতিথিদের কে উৎসবের পরিপূর্ণ আমেজ দেয়ার জন্য হোটেলের টেরাকোটা চত্তরে জমকালো সাজসজ্জা এবং সেই সাথে হোটেলের প্রবেশদ্বারে বিশেষ আলোকজ্জল রেইনডিয়ার ছিল

বড়দিন উপলক্ষে সোনারগাঁও হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত ওয়েসিস – এ ২৫শে ডিসেম্বর সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে “ক্রিসমাস কিডস্ কার্নিভ্যাল”। এই কার্নিভ্যালে শিশুরা বিভিন্ন রকম গেইম রাইড, পাপেট শো,গান-ম্যাজিক শো এবং নাগরদোলা সহ আরও অনেক কিছু উপভোগ করেছে।অনুষ্ঠানে মূল আকর্ষণ ছিল মাইকেল জ্যাকসনের নাচ,শান্তাক্লজ শিশু এবং স্কুল ছাত্র-ছাত্রীদের নিয়ে আকর্ষণীয় নাচ,শান্তাক্লজ এর শিশুদের মধ্যে চকলেট বিতরণ।যা বড়দিন এর অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সুন্দর করে। কার্নিভ্যালে আগত প্রাপ্তবয়স্ক এবং শিশু সকলের জন্য টিকিটের মুল্য নির্ধারণ করা হয়েছিল জনপ্রতি মাত্র ১২০০ টাকা এবং ব্র্যাক ব্যাংক এর কার্ড ব্যবহার করলেই টিকেট মূল্যের ওপর ১৫% ছাড় পাওয়া যাবে।

এই শুভ বড়দিনের বর্ণিল আয়োজনের অংশ হিসেবে ২৪ তারিখ ও ছিল রেস্তোরাতে বিশেষ ছাড়,২৫শে ডিসেম্বর হোটেলের ক্যাফে বাজার রেস্তোরাঁতে ও ছিল বিশেষ বুফে ডিনার,যার মুল্য নির্ধারণ করা হয়েছিল জনপ্রতি মাত্র ৫৫০০ টাকা। হোটেলের সুইমিং পুলের পাশে অবস্থিত পুলক্যাফেতে ও ছিল আকর্ষণীয় বারবিকিউ বুফে ডিনার এবং এই বুফে ডিনারও পাওয়া যায় জনপ্রতি মাত্র ৫৫০০ টাকায়।ঢাকা এবং ঢাকার বাইরের বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে এই বড়দিন এর আয়োজনে সমবেত হন এবং আনন্দ করেন সারাদিন সময় কাটান সুইমিংপুল এর পাশে অবস্থিত ওয়েসিস-এ।যা বড়দিন এর অনুষ্ঠানকে প্রাণবন্ত ও সুন্দর করে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031