১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস নির্মূল ও মাদকবিরোধী অভিযানের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
২। এরই ধারাবাহিকতায় খুনসহ ডাকাতি মামলার ১০ বছরের সাজাপ্রাপ্ত আসামি মোঃ আলম (৩৩), পিতা-মৃত বাচ্চু মিয়া, সাং-দূর্গাপুর, থানা-বাঞ্ছারামপুর, জেলাঃ ব্রাহ্মণবাড়ীয়া’কে ২৫ নভেম্বর ২০২৫ খ্রিঃ তারিখ ১৭০০ ঘটিকার সময় র্যাব-১১, সিপিএসসি কোম্পানী এবং র্যাব-০৩, সিপিসি-১, ঝিলপাড়, শাহজাহানপুর এর যৌথ আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হন। ধৃত আসামীর বিরুদ্ধে বিশেষ ৮ম জজ আদালত, ঢাকা কর্তৃক ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করে গত ১৮ মে ২০২৫ তারিখ গ্রেফতারী ওয়ারেন্ট প্রদান করেন। বিজ্ঞ আদালত কর্তৃক সাজা শোনানীর পর থেকে উক্ত আসামী নিজেকে আত্মগোপন করে রেখেছেন। পরবর্তীতে রাজধানীর খিলগাঁও থানা কর্তৃক গ্রেফতারী ওয়ারেন্ট প্রাপ্তির ভিক্তিতে র্যাব-৩ এর একটি চৌকষ আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আসামির অবস্থান সনাক্ত করে র্যাব-১১ এর সহায়তায় উক্ত আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামির বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় মাদক মামলাসহ সর্বমোট ০৬টি মামলা রয়েছে।
৩। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।