• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

খিলগাঁও ফ্লাইওভারে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মোঃ আবু নাসের সোহাগকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২, ২০২৬
খিলগাঁও ফ্লাইওভারে পুলিশ সদস্য নিহতের ঘটনায় মোঃ আবু নাসের সোহাগকে গ্রেফতার করেছে র‍্যাব-৩

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে কাভার্ড ভ্যানের ধাক্কায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় প্রধান আসামি, কাভার্ড ভ্যানের চালক মোঃ আবু নাসের @সোহাগকে (২৮)’কে ডিএমপির পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করেছে র‍্যাব-৩।

১। র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‍্যাব প্রতিষ্ঠালগ্ন হতে বিভিন্ন ধরণের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস-জঙ্গিবাদ নির্মূল ও অবৈধ মাদক কারবারীদের সাথে জড়িত বিভিন্ন সংঘবদ্ধ ও সক্রিয় সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেফতার করে সাধারণ জনগণের শান্তিপূর্ণ পরিবেশ বিনির্মাণের লক্ষ্যে র‍্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এছাড়াও বিভিন্ন অস্ত্রধারী সন্ত্রাসীসহ অন্যান্য অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দেশের সর্বস্তরের মানুষের কাছে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

২। এরই ধারাবাহিকতায় গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে রাজধানীর খিলগাঁও থানাধীন খিলগাঁও উড়ালসড়কে কাভার্ড ভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহী, রাজারবাগ পুলিশ লাইন্সে কর্মরত নায়েক মোঃ রুবেল হক এর নিহতের প্রধান এবং একমাত্র অভিযুক্ত মোঃ আবু নাসের @ সোহাগকে (২৮), পিতাঃ মোঃ কবির হোসেন, গ্রামঃ ইয়ারপুর, থানাঃ বেগমগঞ্জ, জেলাঃ নোয়াখালী’কে রাজধানীর পল্টন থানাধীন এলাকা হতে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৩।

৩। মামলার এজাহারে জানা যায় যে, গত ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ রাত ২৩৪০ ঘটিকার সময় রাজারবাগ পুলিশ লাইনে কর্মরত নায়েক মোঃ রুবেল হক খিলগাঁও থানাধীন এপেক্স ভবনের সামনে মালিবাগ হতে সবুজবাগ গামী ফ্লাইওভারের ওপর পৌছালে একই দিক হতে বেপরোয়া ও দ্রুতগতিতে ধেয়ে আসা একটি ৬ চাকা বিশিষ্ট কভার্ডভ্যান (ঢাকা মেট্রো ট ১৩-৩৪২৫) পেছন হতে ভিকটিম এর মোটরসাইকেলকে ধাক্কা দিলে ভিকটিম ফ্লাইওভারের উপর পড়ে যায় এবং কাভার্ড ভ্যানের চাকার নিচে পরে মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলে ভিকটিম মারা যায়। পরবর্তীতে ভিকটিমকে মুগদা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত বলে নিশ্চিত করেন। উক্ত ঘটনায় ০১ জানুয়ারি ২০২৬ তারিখে রাজধানীর খিলগাঁও থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা রুজু হয়। উক্ত মামলার প্রেক্ষিতে রাজধানীর পল্টন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আবু নাসের @ সোহাগকে (২৮)’কে গ্রেফতার করতে সক্ষম হয় র‍্যাব-৩।

৪। ধৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930