• ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ২০শে সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ৭, ২০২৪
কিউএস এশিয়া র‌্যাঙ্কিংয়ে শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে শীর্ষস্থানীয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি

বিশ্বের বহুল পরিচিত কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংয়ের ২০২৫ সালের তালিকায় শীর্ষস্থানীয় গবেষণা নির্ভর বিশ^বিদ্যালয় হিসেবে জায়গা করে নিয়েছে বাংলাদেশের স্বনামধন্য প্রাইভেট বিশ্ববিদ্যালয় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)। এ তালিকায় ডিআইইউকে ‘খুবই উঁচ মানের গবেষণা নির্ভর বিশ^বিদ্যালয়’ হিসেবে স্বীকৃতি দেয়ার পাশাপাশি-এশিয়ার ৯৮৪টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২৮০তম স্থানে রয়েছে বাংলাদেশের এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কাজে অবদান রাখার পাশাপাশি শিক্ষা কার্যক্রমে নেয়া পদক্ষেপগুলোর প্রতিচ্ছবি হিসেবে এই স্বীকৃতি দেয়া হয়।

৬ নভেম্বর, ২০২৪ (বুধবার) ‘কিউএস এশিয়া ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এর তালিকাটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়। এছাড়া ডিআইইউ এ তালিকার ‘এমপ্লোয়ার রেপুটেশন’ বিভাগে ১৩১তম স্থানে অবস্থান করছে, যা এই খাতের বিভিন্ন শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি এবং ক্রমবর্ধমান প্রভাবকে আরও ভালোভাবে ফুটিয়ে তোলে। এ তালিকায় বাংলাদেশের বেসরকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ৩য় এবং সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫ম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশানল ইউনিভার্সিটি। আর দক্ষিন এশিয়ার তালিকায় ৬৬তম স্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ শিক্ষক, বর্তমান ও সাবেক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীদের নিরলস পরিশ্রম এবং শিক্ষা ও গবেষণা খাতে দূর দৃষ্টিভঙ্গীর কারণে এই অর্জন সম্ভব হয়েছে বলে বিশ^বিদ্যালয়ের কর্তৃপক্ষ তাদেও প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের বিশ^মানের শিক্ষা ও বিভিন্ন সুযোগ প্রদানের মাধ্যমে এই অগ্রগতি বজায় রাখার জন্য প্রতিশ্রুতিবদ্ধ বিশ^বিদ্যালয়টি।

এর আগে, ডিআইইউ কিউএস ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি র‌্যাঙ্কিংস ২০২৪-এ ৯০১-৯২০ ব্যান্ড এবং কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস ২০২৫-এ ১২০১-১৪০০ ব্যান্ডে স্থান করে নিয়েছে। পাশাপাশি এ বছর টাইমস হাইয়ার এডুকেশনের ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, কিউএস ওয়ার্ল্ড সাসটেইনিবিলিটি র‌্যাঙ্কিংস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, দ্যা ইমপেক্ট র‌্যাঙ্কিংস, কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, ইউআই গ্রিনম্যাট্রিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিংস, স্কিমাগো ইন্সটিটিউশনস র‌্যাঙ্কিং এবং স্কোপাস ইনডেক্সড রিসার্চ পাবলিকেশনে ঈর্ষনীয় অর্জন রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির।

August 2026
S S M T W T F
1234567
891011121314
15161718192021
22232425262728
293031