• ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১৩ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদে আকস্মিক অভিযান, মামলার নির্দেশ’

নিউজ ডেস্ক
প্রকাশিত ডিসেম্বর ৩০, ২০২৪
কামরাঙ্গীরচরে তিতাস গ্যাসের অবৈধ লাইন উচ্ছেদে আকস্মিক অভিযান, মামলার নির্দেশ’

আজ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে সংযুক্ত এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফজলে ওয়াহিদ-এর নেতৃত্বে মেঢাবিবি-৫, ধানমণ্ডি এর আওতাধীন কামরাঙ্গীরচর এলাকায় তিতাসের অবৈধ বিতরণ লাইন উচ্ছেদে একাধিক এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানকালে ডিজিএম, মেঢাবিবি-৫, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি-সহ তিতাস গ্যাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

অভিযানে কামরাঙ্গীরচরের ঝাউলাহাটি এলাকার এস এম স্টিল, নিউ সরদার এন্টারপ্রাইজ, খান এন্টারপ্রাইজ-সহ আরো০৪টি নামবিহীন খানাডুলি কারখানার অবৈধ লাইনসমূহ কিলিং করা হয় যার মাঝে বার বার্নার ১৮টি, পাইপ বার্নার ৪ টি, স্টার বার্নার ৬টি এবং সিএফটির পরিমাণ ৮,২০০।

এসময় ২১০ ফুট জি আই পাইপ, ৪০ ফুট এম এস পাইপ, ১২ টি কম্প্রেসর/বুস্টার, ৩৩০ কেজি বার্নারের মালামাল/লোহার সরঞ্জাম ও ১০ টি পাইপ বার্নার জব্দ করা হয়েছে।

জেলা প্রশাসন, ঢাকাকে অবহিত রেখে উক্ত অভিযান পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনাকালে মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি বিধায় তাৎক্ষণিক কোনোরূপ দণ্ড আরোপ করা যায়নি। এমতাবস্থায়, সংশ্লিষ্ট ব্যবস্থাপক, তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পিএলসি, ধানমণ্ডিকে নিয়মিত মামলা করার নির্দেশনা প্রদান করা হয়েছে।