• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজার সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের সিদ্ধান্ত: ইয়াছিন মো: শামসুল হুদা ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮ অক্টোবর জরুরি সাধারণ সভা

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ৬, ২০২৪
কক্সবাজার সমিতি-ঢাকা’র নির্বাহী পরিষদের সিদ্ধান্ত: ইয়াছিন মো: শামসুল হুদা ভারপ্রাপ্ত সভাপতি ও ১৮ অক্টোবর জরুরি সাধারণ সভা

কক্সবাজার সমিতি-ঢাকার নির্বাহী পরিষদের একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ০৫ অক্টোবর রাত ৯-০০ টায় ভার্চুয়াল (জুম) মাধ্যমে আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদা। সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলমের পরিচালনায় শুরুতে সদ্য প্রয়াত মরহুমা আনোয়ারা বেগম (সাবেক অর্থ সম্পাদক শওকত উসমান চৌধুরীর মা) এর আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সভায় ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে নতুন বাংলাদেশের বাস্তবায়নে কাজ করে যাওয়ার অরাজনৈতিক অঙ্গীকার ব্যক্ত করা হয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদকে অভিনন্দন জানানো হয়।

গত ১৭ জুলাই মৃত্যুবরণকারী কক্সবাজার সমিতির অন্যতম প্রতিষ্ঠাতা উদ্যোক্তা, রামু সমিতির সাবেক সভাপতি নূর মোহাম্মদের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়।

বিগত ১৮ সেপ্টেম্বর ২০২৪-এ সমিতির সভাপতি হেলালুদ্দিন আহমেদ দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করায়, নির্বাহী পরিষদের সর্বসম্মতিক্রমে সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদাকে আগামী সাধারণ সভা পর্যন্ত ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালনের অনুমোদন দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমিতির নাম ব্যবহার করে বিভ্রান্তিকর তথ্য প্রচারের প্রতিবাদে নিন্দা প্রস্তাব পাশ করা হয়।

নির্বাহী পরিষদ (২০২২-২০২৩) কিছু বিশেষ কারণে বর্ধিত সময়ে কার্যক্রম পরিচালনা করছে, যার যৌক্তিক কারণগুলোর মধ্যে রয়েছে জাতীয় নির্বাচন, পিকনিক, রমযান, কোরবান, সভাপতির বিদেশ ভ্রমণ এবং জুলাই বিপ্লব। সভায় প্রস্তাব করা হয় যে, ১৮ অক্টোবর ২০২৪ তারিখে জরুরি সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

এই সভায় সমিতির সামগ্রিক কার্যক্রম ও ভবিষ্যৎ পথচলা নিয়ে নীতিনির্ধারণী আলোচনা হবে। সকল সাধারণ সদস্যদের এই সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হবে।

সভাপতির বক্তব্যে জনাব ইয়াছিন মোহাম্মদ শামসুল হুদা ঢাকাস্থ কক্সবাজারবাসীর ঐক্য অটুট রাখার প্রত্যয় ব্যক্ত করেন এবং সমিতির কল্যাণে কাজ করে যাওয়ার অঙ্গীকার করেন।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ সভাপতি মোমিনুর রশিদ আমিন, সহ সভাপতি জয়নাল আবেদীন মুকুল, সহ সভাপতি প্রকৌশলী স্বপন কান্তি পাল, সহ সভাপতি অধ্যাপক ডাঃ ইব্রাহিম খলিল, সহ সভাপতি হেলাল উদ্দিন আহমেদ, সহ সভাপতি মোহাম্মদ নুরুল আলম, সহ সভাপতি ফিরোজ বকত তোহা, সহ সভাপতি এডভোকেট মোহাম্মদ মোস্তাকিম, নির্বাহী সদস্য মোহাম্মদ আবুল কাসেম, যুগ্ম সাধারণ সম্পাদক সুজন শর্মা,যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আনিস উল মাওয়া আরজু, যুগ্ম সাধারণ সম্পাদক স্থপতি আসিফ এম আহসানুল হক, অর্থ সম্পাদক আহম্মদ রশিদ, সাংগঠনিক সম্পাদক ছৈয়দ আলম , প্রচার ও প্রকাশনা সম্পাদক মোহিব্বুল মোক্তাদীর তানিম, শিক্ষা ও মানব সম্পদ উন্নয়ন সম্পাদক একরামুল হুদা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক তৌফিকুল্লাহ রফিক শাকিল , দপ্তর সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, সহ-অর্থ সম্পাদক শাহনেওয়াজ চৌধুরী , সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক আখলাকুর রহমান গালিব, সহ সাংগঠনিক সম্পাদক (চকরিয়া) এন এম আবদুল্লাহ আল মামুন, সহ সাংগঠনিক সম্পাদক (পেকুয়া) মোস্তফা করিম মোঃ হেদায়েত আজিজ মিঠু , সহ সাংগঠনিক সম্পাদক (মহেশখালী) এডভোকেট মোহাম্মদ জসিম উদ্দীন, সহ সাংগঠনিক সম্পাদক (কুতুবদয়িা): বারেক চৌধুরী , সহ সাংগঠনিক সম্পাদক (সদর) মোরশেদ আলম খোকন ,সহ সাংগঠনিক সম্পাদক (রামু) সাজেদুল আলম মুরাদ, সহ সাংগঠনিক সম্পাদক (ইদগাও) ব্যারিষ্টার নুরুল আজিম, সহ সাংগঠনিক সম্পাদক (উখিয়া) তোফাজ্জল হোসেন সেন্টু , সহ সাংগঠনিক সম্পাদক (টেকনাফ) মোহাম্মদ সাইফুল্লাহ , সহ দপ্তর সম্পাদক ফাহিম বিন নজিব , নির্বাহী সদস্য শাহাদাত তাহের, নির্বাহী সদস্য আ ন ম ফজলুর রশিদ, নির্বাহী সদস্য সৈয়দ মিছবাহুল আনওয়ার, নির্বাহী সদস্য মোঃ শহীদুল ইসলাম , নির্বাহী সদস্য ইশতিয়াক মোঃ তাসবীর প্রমুখ।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930