অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আসাদুজ্জামান খান,এমপি মহোদয়। কক্সবাজার জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মুহম্মদ শাহীন ইমরান এঁর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরো উপস্থিত ছিলেন মহান জাতীয় সংসদের মাননীয় হুইপ জনাব সাইমুম সরওয়ার কমল, এমপি, জনাব আশেক উল্লাহ রফিক, এমপি, বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক, অতিরিক্ত মহাপরিদর্শক, শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার, সেক্টর কমান্ডার, বিজিবি, অতিরিক্ত পরিচালক, এনএসআই, কর্নেল জিএস, ডিজিএফআই, পুলিশ সুপার কক্সবাজার সহ বিভিন্ন বাহিনী ও দপ্তরের আঞ্চলিক প্রধান।