• ২২শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

কক্সবাজারের টেকনাফে ১০,০০০ পিস ইয়াবা, ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০৩ রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ৪, ২০২৫
কক্সবাজারের টেকনাফে ১০,০০০ পিস ইয়াবা, ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র ও ০৩ রাউন্ড তাজা গোলাসহ ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করেছে কোস্ট গার্ড।

শনিবার ০৪ জানুয়ারি ২০২৫ তারিখ বিকালে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মোঃ সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকা দিয়ে মাদকের একটি বড় চালান মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ০৩ জানুয়ারি ২০২৫ তারিখ আনুমানিক রাত ১১ টায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোন অধিনস্থ বিসিজি স্টেশন টেকনাফ ও বিসিজি আউটপোস্ট শাহপরী কর্তৃক শাহপরীর দ্বীপ সমূদ্র এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন মায়ানমারের মংডু জেলাধীন নাইক্ষ্যংদিয়া এলাকা হতে একটি বড় ইঞ্জিন চালিত ফিশিং বোট বাংলাদেশ জলসীমায় প্রবেশ করে। কোস্ট গার্ড আভিযানিক দল উক্ত বোটটিকে থামার সংকেত দিলে বোটটি সংকেত অমান্য করে দ্রুত গতিতে কক্সবাজারের দিকে পালাতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যগণ ফাঁকা গোলার মাধ্যমে বোটটিকে থামার সংকেত প্রদান করলে সন্দেহভাজন বোটটি কোস্ট গার্ড এর উপর অতর্কিত গুলি বর্ষন শুরু করে। এসময় কোস্ট গার্ডের আভিযানিক দল আত্মরক্ষার্থে এবং বোটটিকে অকেজো করার উদ্দেশ্যে ওয়াটার লাইন এবং ইঞ্জিন রুম বরাবর গুলি চালায়। এতে করে বোটটি থেমে যায় এবং অভিজানিক দল বোটটিকে আটক করতে সক্ষম হয়। অতঃপর বোটটি তল্লাশী করতঃ ১০,০০০ পিস ইয়াবা, ০৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র, ০৩ রাউন্ড তাজা গোলা ও ১৬ জন ডাকাত ও মাদক পাচারকারী আটক করা হয়। বোটটি তল্লাশীকালে ইঞ্জিনরুমে একজন পাঁচারকারীকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। উক্ত ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আটককৃত ডাকাত ও মাদক পাঁচারকারীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মায়ানমার হতে মাদকদ্রব্য পাঁচারের উদ্দেশ্যে বাংলাদেশে নিয়ে আসার সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য সমূদ্রে ফেলে দেয়। সমুদ্রে ফেলে দেয়া মাদকদ্রব্য উদ্ধার অভিযান চলমান রয়েছে।

তিনি আরও বলেন, জব্দকৃত মাদকদ্রব্য, আগ্নেয়াস্ত্র, তাজা গোলা ও আটককৃত আসামীদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930