• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৭, ২০২৬
ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে গন্তব্যে পৌঁছে দেওয়া সরকারের লক্ষ্য: নৌপরিবহন প্রতিমন্ত্রী

নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ রাজিব আহসান এমপি বলেন, সরকারের মূল লক্ষ্য হলো ঈদে ঘরমুখো প্রতিটি মানুষকে নিরাপদে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছে দেওয়া। এ লক্ষ্যে নৌপথের সার্বিক পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট সকল সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

তিনি আজ বুধবার সদরঘাট লঞ্চ টার্মিনাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপ কলে এসব কথা বলেন।

তিনি জানান, পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে নৌপথে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন রাখতে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে তদারকি ও ব্যবস্থাপনা জোরদার করেছে সরকার।

প্রতিমন্ত্রী বলেন, ঈদকে কেন্দ্র করে টার্মিনালে যাত্রীচাপ বৃদ্ধি পেলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। যাত্রীদের সহযোগিতামূলক মনোভাবের কারণে সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা সম্ভব হচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, টার্মিনালের পরিচ্ছন্নতা বজায় রাখতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। কোথাও যাতে ময়লা-আবর্জনা জমে না থাকে সেদিকে বিশেষ নজর রাখা হচ্ছে।

নৌযান চলাচল ব্যবস্থাপনা প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, ছোট নৌকা চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত ইতিবাচক ফল দিচ্ছে। এতে যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করতে পারছেন এবং লঞ্চে ওঠানামায় স্বস্তি পাচ্ছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930