• ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ৩রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

ই-বেইলবন্ড চালুর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটিবে: আসিফ নজরুল

নিউজ ডেস্ক
প্রকাশিত অক্টোবর ১৫, ২০২৫
ই-বেইলবন্ড চালুর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটিবে: আসিফ নজরুল

নারায়ণগঞ্জে ই-বেইলবন্ড চালু করা হলো আজ। এর মাধ্যমে
এক ক্লিকে বারো ধাপের অবসান ঘটবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।

আজ নারায়ণগঞ্জ সার্কিট হাউস প্রাঙ্গণে নারায়ণগঞ্জে “ই-বেইলবন্ড” এর পাইলটিং এর উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. আসিফ নজরুল একথা বলেন।

আসিফ নজরুল বলেন, নারায়ণগঞ্জকে মুক্তির প্রতিক হিসেবে দেখতে এখানে “ই-বেইলবন্ড প্রবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিচার প্রক্রিয়ায় স্বচ্ছতা, জবাবদিহিতা এবং নাগরিক সেবায় গতি আসবে। এর মাধ্যমে এক ক্লিকে বারো ধাপের অবসান হলো। এটি নতুন বাংলাদেশ নির্মাণের লক্ষ্য পূরণে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”, এ উদ্যোগের মাধ্যমে দেশের বিচার ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় সূচিত হলো।

বিশেষ অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, “প্রযুক্তির মাধ্যমে আইনি সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সরকার কাজ করে যাচ্ছে। ই-বেইলবন্ড সেই ধারাবাহিক প্রচেষ্টারই অংশ।” মিনিস্ট্রিয়াল‌ উদ্যোগের মাধ্যমে এ কাজটি হয়েছে তাই আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা সহ সবাইকে ধন্যবাদ জানান তিনি। কোন ভেন্ডর ডিপেন্ডেন্ট না হয়ে আইসিটি বিভাগের কর্মকর্তারা এ সফটওয়্যার তৈরি করেছেন যা অসামান্য সফলতা বলেও তিনি উল্লেখ করেন।
বিশেষ সহকারী আরও বলেন, এটি ব্যাপক ব্যবহারের সুবিধার্থে ওয়েব এপ্লিকেশন এর পাশাপাশি সফটওয়্যার তৈরি করা যেতে পারে যাতে এন্ড্রোয়েড ফোন ব্যবহারকারীরাও এ সুবিধা পায়। এক্ষেত্রে আইসিটি বিভাগের সহযোগিতা চাওয়া হলে করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

অনুষ্ঠানে এটর্নি জেনারেল মোঃ আসাদুজ্জামান সহ আইন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, আইনজীবী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ই-বেইলবন্ডের মাধ্যমে এখন থেকে অভিযুক্ত ব্যক্তিদের জামিন প্রক্রিয়া সম্পূর্ণভাবে অনলাইনে সম্পন্ন হবে, যা বিচার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও নিরাপদ করবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930