• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি…”

নিউজ ডেস্ক
প্রকাশিত ফেব্রুয়ারি ২১, ২০২৬
“আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারিআমি কি ভুলিতে পারি…”

আজ ২১শে ফেব্রুয়ারি, মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ পরিবার শ্রদ্ধাভরে স্মরণ করছে সেই অকুতোভয় বীরদের, যাঁরা মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছিলেন।

দিবসের শুরুতে জাতীয় সংগীতের আবেগময় পরিবেশ আর প্রভাতফেরির সুরে কলেজের অধ্যক্ষ মহোদয়ের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ একত্রিত হয়ে শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। এই প্রতীকী শ্রদ্ধাঞ্জলির মধ্য দিয়ে আমরা পুনর্ব্যক্ত করছি আমাদের ভাষা ও সংস্কৃতির প্রতি চিরন্তন ভালোবাসা এবং দায়বদ্ধতা।
তারপর একে একে বিদ্যালয়ের চারটি হাউসের হাউস মাস্টারসহ শিক্ষার্থীরা শহিদ মিনারের বেদিতে ফুল দিয়ে ১৯৫২ সালে নিহত সকল শহিদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে বিদ্যালয়ের খুদে শিক্ষার্থীরা চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। শিক্ষার্থীদের তৈরি দেয়ালিকা উন্মোচন, বক্তৃতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অধ্যক্ষ মহোদয়। সর্বশেষ প্রতিষ্ঠানের ভিপি ও অনুষ্ঠানের সভাপতি লে. কর্নেল হাফেজ মো. জোনায়েদ আহাম্মদ, পিবিজিএমএস, এইসি তাঁর দিননির্দেশনা মূলক বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

আজকের ২১শে ফ্রেব্রুয়ারিতে আমরা বলে চাই,
“শুধু একুশে ফেব্রুয়ারি নয়, বাংলা হোক আমাদের প্রতিদিনের অহংকার।”

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930