• ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আড়িয়াল খাঁ নদে যৌথবাহিনীর অভিযান, ৬ ড্রেজার জব্দ: আটক -৩

নিউজ ডেস্ক
প্রকাশিত জুন ২২, ২০২৫
আড়িয়াল খাঁ নদে যৌথবাহিনীর অভিযান, ৬ ড্রেজার জব্দ: আটক -৩

ফরিদপুরের ভাঙ্গা ও সদরপুর উপজেলার বেষ্টিত আড়িয়াল খাঁ নদে যৌথ বাহিনীর অভিযানে বালু উত্তোলনের দায়ে ৬টি অবৈধ ড্রেজার জব্দ সহ ৩ জনকে আটক করা হয়েছে।

শনিবার রাত সাড়ে ১১ থেকে সকাল ৬টা পর্যন্ত ভাঙ্গা ও সদরপুর উপজেলাধীন আড়িয়াল খাঁ নদীতে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনী ও আন্তর্জাতিক মানবাধিকার আইন সহায়তা, পুলিশের এক যৌথ অভিযান চলানো হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ফজলে রাব্বি তিনি জানান, আড়িয়াল খাঁ নদে অভিযানে মোট ৬টি অবৈধ ড্রেজার জব্দ করা হয় এবং এসময় জড়িত ৩ জনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। সংশ্লিষ্ট এলাকায় অভিযানের ফলে স্থানীয় জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং নদী রক্ষায় সরকারের সক্রিয় ভূমিকার প্রতিফলন ঘটেছে বলে জানান তিনি।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930