• ৬ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২১শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

প্রধান উপদেষ্টা নিজেকে রংপুরের সন্তান মনে করেন

নিউজ ডেস্ক
প্রকাশিত নভেম্বর ২৮, ২০২৪
প্রধান উপদেষ্টা নিজেকে রংপুরের সন্তান মনে করেন

অন্তবর্তী কালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, তিনি নিজেকে রংপুরের সন্তান বলে মনে করেন। কারণ, তিনি জুলাই-আগস্ট বিপ্লবে শহীদ আবু সাঈদের সাহস ও আত্মত্যাগে গভীরভাবে অনুপ্রাণিত।

প্রধান উপদেষ্টা বৃহস্পতিবার (২৮ নভেম্বর)
তার কার্যালয়ে আবু সাঈদের পরিবারের সদস্যদের স্বাগত জানিয়ে বলেন, আমাকে রংপুরের একজন উপদেষ্টা হিসেবে বিবেচনা করুন।

প্রধান উপদেষ্টা এ সময় শহীদ আবু সাঈদ ফাউন্ডেশনের সনদপত্র আবু সাঈদের পরিবারের হাতে তুলে দেন। আবু সাঈদের পিতা মকবুল হোসেন সনদপত্র গ্রহণ করেন।

আবু সাঈদের ভাতিজা মো. লিটন মিয়া এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

প্রধান উপদেষ্টা আবু সাঈদের পিতামাতার স্বাস্থ্যর খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তার আশ্বাস দেন।-বাসস।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930