দেশ মাতৃকার নিরাপত্তায় নিয়োজিত, সকল সশস্ত্র বাহিনীর সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল ও কলেজ বিভিন্ন কর্মসূচী পালন করে।।
দিবসটিকে ঘিরে আয়োজন করা হয় চিত্রাঙ্কণ-রচনা ও হাউজ ভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতা। সর্বশেষ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার প্রদান ও দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি লে. কর্নেল মোহাম্মদ আনিসুজ্জামান, পিএইচডি, এইসি, অধ্যক্ষ, জেসিএসসি।