• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

আগামী ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাগ্রত জুলাই’ কনসার্ট

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩, ২০২৫
আগামী ৫ আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘জাগ্রত জুলাই’ কনসার্ট

ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আগামী ৫ আগস্ট ২০২৫ সন্ধ্যা ৭টায় রাজু ভাস্কর্য প্রাঙ্গণে ‘জাগ্রত জুলাই’ শীর্ষক এক মনোজ্ঞ কনসার্ট অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধাদের সাহসিকতার প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং ঐক্যের বার্তা দিতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই কনসার্ট আয়োজন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কনসার্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা এবং প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জাগ্রত জুলাই কনসার্ট আয়োজক কমিটির সভাপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এতে সভাপতিত্ব করবেন। কনসার্টে দেশের জনপ্রিয় ব্যান্ড সঙ্গীত শিল্পীরা পারফর্ম করবেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930