• ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ , ২রা রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অভিনন্দন বার্তা বাংলাদেশ আর্চারি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

নিউজ ডেস্ক
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
অভিনন্দন বার্তা বাংলাদেশ আর্চারি দলকে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

থাইল্যান্ডের ব্যাংককে চলমান এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টের (স্টেজ-১) কম্পাউন্ড পুরুষ দলগত ইভেন্টে জয়ী হয়ে ফাইনালে ওঠায় বাংলাদেশ আর্চারি দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

সেমিফাইনালে বাংলাদেশ দল ২৩২-২২৮ স্কোরে ভুটানকে পরাজিত করে ফাইনালে নাম লিখিয়েছে। এই জয়ের মাধ্যমে বাংলাদেশ দলের রৌপ্য পদক জয় নিশ্চিত হয়েছে।

এক অভিনন্দন বার্তায় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, আমাদের আর্চারদের এই ধারাবাহিক সাফল্য দেশের ক্রীড়াঙ্গনের জন্য অত্যন্ত গর্বের। ভুটানকে হারিয়ে ফাইনালে ওঠার মাধ্যমে তারা প্রমাণ করেছে যে আর্চারিতে বাংলাদেশ বিশ্বমঞ্চে এক শক্তিশালী প্রতিপক্ষ। আমি খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট সকলকে এই সাফল্যে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি।

আগামী শুক্রবার স্বর্ণপদকের লড়াইয়ে বাংলাদেশ মুখোমুখি হবে ভিয়েতনামের। লাল-সবুজের প্রতিনিধিদের এই গুরুত্বপূর্ণ ম্যাচে শুভকামনা জানিয়ে প্রতিমন্ত্রী আশা ব্যক্ত করেন যে, বাংলাদেশ দল তাদের সেরা নৈপুণ্য প্রদর্শন করে ভিয়েতনামকে হারিয়ে দেশের জন্য স্বর্ণপদক ছিনিয়ে আনবে। তিনি দেশবাসীকে বাংলাদেশ আর্চারি দলের জন্য দোয়া ও সমর্থন অব্যাহত রাখার আহ্বান জানান।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930