• ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৫ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৯ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অবৈধ পথে পাচার কালে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ৫ লাখ টাকার সেগুনের কাঠ উদ্ধার

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৫
অবৈধ পথে পাচার কালে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্প ৫ লাখ টাকার সেগুনের কাঠ উদ্ধার

রাজস্থলী প্রতিনিধি

কাপ্তাই জোনের অধিনে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের উদ্যোগে অবৈধ পথে পাচার কালে সেগুনের কাঠ উদ্ধার করেছে সেনাবাহিনী।
গত ২২ এপ্রিল মঙ্গলবার রাতে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসার নূরে শাহির নেতৃত্বে বাঙ্গালহালিয়া আর্মি ক্যাম্পের একটি টহল দল কাপ্তাই উপজেলার কারিগর পাড়া এলাকায় অভিযান পরিচালনা করে অবৈধভাবে পাচার কালে সেগুন কাঠ ভর্তি একটি জীপ গাড়ি কাঠসহ আটক করে। জব্দকৃত কাঠের আনুমানিক মুল্য ৫ লক্ষ টাকা। পরবর্তীতে আটককৃত কাঠ গুলো বাঙ্গালহালিয়া স্টেশনে দায়িত্বপ্রাপ্ত বনবিভাগের নিকট হস্তান্তর করা হয় স্টেশন কর্মকর্তা সুত্রে জানা গেছে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930