• ২৫শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ , ১০ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ , ১১ই সফর, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

অন্তবর্তী সরকারের সঙ্গে কাজ করবেন বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

নিউজ ডেস্ক
প্রকাশিত আগস্ট ৩০, ২০২৪
অন্তবর্তী সরকারের সঙ্গে কাজ করবেন বলে জানান ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।

বাংলাদেশের নতুন অন্তবর্তী কালীন সরকার এর সঙ্গে কাজ করতে চায় বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর।তিনি বলেছেন, ভারতকে বাংলাদেশের সঙ্গে যৌথ স্বার্থে কাজ করতে হবে। সেখানে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে, ভারত তার সঙ্গেই কাজ চালিয়ে যাবে। শুক্রবার (৩০ আগস্ট) দিল্লিতে রাজীব সিক্রির লেখা ‘স্ট্র্যাটেজিক কনড্রামস : রিশেপিং ইন্ডিয়াস ফরেন পলিসি’ বই প্রকাশ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যে তিনি এ কথা বলেন। এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতার সময় থেকেই আমাদের সম্পর্ক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে এবং এটি স্বাভাবিক, আমরা বর্তমান সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাব।’ তিনি বলেন, ‘কিন্তু আমাদের এ-ও স্বীকার করতে হবে, সেখানে রাজনৈতিক নানা পরিবর্তন হয়েছে। এসব পরিবর্তন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে পারে। স্পষ্টতই এখানে আমাদের পারস্পরিক স্বার্থ দেখতে হবে।

July 2026
S S M T W T F
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031