• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট -২০২৫ সমাপ্ত

নিউজ ডেস্ক
প্রকাশিত জানুয়ারি ২৫, ২০২৬
৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট -২০২৫ সমাপ্ত

৪র্থ প্রাইম ব্যাংক নিউ ইয়ার কাপ গলফ টুর্নামেন্ট – ২০২৫ গত ২৪ ডিসেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে চার দিন ব্যাপী অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (২৩ জানুয়ারি ২০২৬) সম্মানিত বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন, বিবিপি, ওএসপি, জিইউপি, এনএসডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আর্মি গলফ ক্লাবের গলফ গার্ডেনে বিজয়ী গলফারদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এই টুর্নামেন্টে ৮৪০ জন গলফার অংশগ্রহণ করেন।

উক্ত অনুষ্ঠানে টুর্নামেন্টে অংশগ্রহণকারী সম্মানিত সদস্যগণ ব্যতীত আরো উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট আর্মি গলফ ক্লাব, প্রাইম ব্যাংক পিএলসি এর চেয়ারম্যান, বাংলাদেশ সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং সংশ্লিষ্ট পদস্থ সামরিক ও বেসামরিক গণ্যমান্য ব্যক্তিবর্গ।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930