• ২১শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ১০ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১৯তম ঢাকা মোটর শোতে ওমেরা লুব্রিক্যান্টসের পণ্য প্রদর্শনী ও দর্শনার্থীদের ভিড়

নিউজ ডেস্ক
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬
১৯তম ঢাকা মোটর শোতে ওমেরা লুব্রিক্যান্টসের পণ্য প্রদর্শনী ও দর্শনার্থীদের ভিড়

কনফারেন্স অ্যান্ড এক্সিবিশন ম্যানেজমেন্ট সার্ভিসেস (সেমস-গ্লোবাল ইউএসএ)-এর আয়োজনে রাজধানীর কুড়িলস্থ ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে চলছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘১৯তম ঢাকা অটো সিরিজ অব এক্সিবিশন্স ২০২৬’। বাংলাদেশের সবচেয়ে বড় এই অটোমোটিভ প্রদর্শনীতে লুব্রিক্যান্ট খাতের অন্যতম শীর্ষস্থানীয় ব্র্যান্ড ‘ওমেরা লুব্রিক্যান্টস’-এর প্যাভিলিয়নটি দর্শনার্থীদের বিশেষ নজর কেড়েছে।

২৩ এপ্রিল থেকে শুরু হওয়া এই প্রদর্শনীতে ওমেরা তাদের উন্নত প্রযুক্তির বিভিন্ন ক্যাটাগরির পণ্য প্রদর্শন করছে। যার মধ্যে রয়েছে যাত্রীবাহী গাড়ির জন্য ‘ওমেরা লুব ১ (5W-40)’ ও ‘ওমেরা আল্ট্রা ভি (20W-50)’, ভারী যানবাহনের জন্য ‘ওমেরা হেভি ডিউটি এক্সট্রা’, এবং সিএনজি চালিত যানের জন্য বিশেষায়িত ‘ওমেরা সিএনজি স্পেশাল’। এছাড়াও মোটরসাইকেল চালকদের জন্য ওমেরা মোটরসাইকেল অয়েল (4T) এবং শিল্প-কারখানায় ব্যবহারের জন্য হাইড্রোলিক অয়েল ও ওমেরা গ্রিজের প্রদর্শনী করা হচ্ছে।

ওমেরা লুব্রিক্যান্টস-এর প্রতিনিধিরা জানান, তাদের প্রতিটি পণ্য আন্তর্জাতিক মানদণ্ড (API এবং JASO) বজায় রেখে আধুনিক ‘অ্যাডভান্সড সিন্থেটিক টেকনোলজি’ ও বিশেষ ‘অ্যাডিটিভ’ ব্যবহার করে তৈরি করা হয়। প্রদর্শনীতে আসা গাড়ি ও মোটরসাইকেল প্রেমীদের জন্য পণ্যের গুণগত মান ও ইঞ্জিনের দীর্ঘস্থায়ীত্ব রক্ষায় লুব্রিক্যান্টের ভূমিকা সম্পর্কে বিস্তারিত ধারণা দিচ্ছেন তাদের বিশেষজ্ঞ দল।

উল্লেখ্য, ‘ঢাকা মোটর শো’, ‘ঢাকা বাইক শো’ এবং ‘ইলেকট্রিক ভেইকল (ইভি) বাংলাদেশ এক্সপো’ নিয়ে সাজানো এই আন্তর্জাতিক প্রদর্শনীটি আগামী ২৫ এপ্রিল পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ছিল। প্রদর্শনীতে আসা দর্শনার্থীরা ওমেরা লুব্রিক্যান্টসের স্টল পরিদর্শন করে তাদের প্রয়োজনীয় ইঞ্জিনের সুরক্ষা সম্পর্কে আধুনিক সব সমাধান পাচ্ছেন।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930