• ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ২রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ , ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

১৩তম এশিয়ান টুরিজম ফেয়ারে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্যপদ আহ্বান

নিউজ ডেস্ক
প্রকাশিত সেপ্টেম্বর ১৭, ২০২৬
১৩তম এশিয়ান টুরিজম ফেয়ারে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের সদস্যপদ আহ্বান

রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটি (আইসিসিবি)–এর ৫ নম্বর হলে শুরু হয়েছে ১৩তম ‘এশিয়ান টুরিজম ফেয়ার ২০২৬’। মেলায় অংশ নিয়েছে ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাব ঢাকা লিমিটেড।

দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন করে ক্লাবের কার্যক্রম শুরু করার উদ্যোগ হিসেবে এবারের মেলায় অংশ নিয়েছে সংগঠনটি। মেলা প্রাঙ্গণে স্থাপিত ক্লাবের স্টল থেকে বাছাইকৃত ক্যাটাগরিতে নতুন সদস্যপদের জন্য আবেদন ফরম বিতরণ করা হচ্ছে।

ক্লাবের প্রেসিডেন্ট মোঃ নাসির উদ্দিন বলেন, দীর্ঘদিন পর ক্লাবের কার্যক্রম নতুনভাবে শুরু করার লক্ষ্যেই মেলায় অংশ নেওয়া হয়েছে। একই সঙ্গে ক্লাবের পরিচিতি পুনরায় তুলে ধরা এবং সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের জানানো যে ক্লাবের কার্যক্রম আবারও চালু হয়েছে—এটিও অংশগ্রহণের অন্যতম উদ্দেশ্য।

তিনি বলেন, “আমরা সিলেক্টিভ ক্যাটাগরিতে পরিমিত ও সফিস্টিকেটেড মেম্বার গ্রহণ করছি। সবাইকে সদস্য করা হবে না। বাছাই করা ক্যাটাগরিতে সীমিতসংখ্যক সদস্য নেওয়া হবে। ক্লাবের নেটওয়ার্ক বৃদ্ধি এবং কার্যক্রমকে আরও সক্রিয় করাই আমাদের লক্ষ্য।”

মোঃ নাসির উদ্দিন জানান, ইন্ডিয়া বাংলাদেশ ফ্রেন্ডশিপ ক্লাবের সঙ্গে ভারতের Ebano Hotels এবং দার্জিলিংয়ের Gymkhana Club–এর এফিলিয়েশন রয়েছে। ক্লাবের সদস্যরা এসব এফিলিয়েশনের মাধ্যমে সংশ্লিষ্ট বিভিন্ন সুবিধা ব্যবহারের সুযোগ পাবেন।

ক্লাবের সদস্যদের জন্য ভারতীয় বিভিন্ন জনপ্রিয় খাবারের ব্যবস্থাও রয়েছে। এর মধ্যে দই বড়া, মোমো, ইডলি, দোসা ও ভাটুরাসহ বিভিন্ন খাবার উল্লেখযোগ্য। সদস্যরা প্রতিযোগিতামূলক মূল্যে এসব খাবার উপভোগ করতে পারবেন বলে জানান ক্লাব প্রেসিডেন্ট।

এছাড়া সদস্যদের জন্য ঘরোয়া পরিবেশে জন্মদিনের অনুষ্ঠান, কনফারেন্স, সামাজিক সভা ও পার্টি আয়োজনের সুবিধাও রয়েছে। ক্লাবের সদস্যদের পারস্পরিক পরিচিতি ও যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে একটি সুন্দর সামাজিক নেটওয়ার্ক গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

এশিয়ান টুরিজম ফেয়ার ২০২৬ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) আইসিসিবিতে শুরু হয়েছে। মেলা চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা উন্মুক্ত থাকবে।

September 2026
S S M T W T F
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930