১। র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ বিশেষ করে মাদক উদ্ধার, হত্যা মামলা, সন্ত্রাসী, চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধীদের গ্রেফতারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এছাড়াও যে কোন ধরনের সহিংসতা প্রতিরোধে র্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে জনসাধারণের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
২। এরই ধারাবাহিকতায় র্যাব-৯, সিপিসি-৩ ক্যাম্প শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ এর একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনা করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শায়েস্তাগঞ্জ থানাধীন শায়েস্তাগঞ্জ পুরাতন বাজারস্থ সুজন স্টোর এর সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক ব্যবসায়ী মাদকদ্রব্যসহ ক্রয় বিক্রয়ের জন্যে অবস্থান করছে। উক্ত সংবাদ পেয়ে অদ্য ৩১/০৮/২০২৫ ইং তারিখ ভোর আনুমানিক ০৫.০০ ঘটিকার সময় র্যাবের আভিযানিক দলটি ঘটনাস্থলে পৌছালে র্যাবের উপস্থিতি টের পেয়ে ০৩ জন ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে তাদেরকে ধৃত করা হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশী করে তাদের সাথে থাকা ০২টি প্লাষ্টিকের বস্তার ভিতর হতে তাদের দেখানো ও নিজ হাতে বাহির করে দেয়া মতে ৩০ কেজি গাঁজাসহ ০৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- ১। মোঃ শান্ত মিয়া (২২), পিতা- চাঁন মিয়া, সাং- পশ্চিম পাকুরিয়া, ২। মোহাম্মদ আলী (৩৫), পিতা- মোঃ মনোয়ার আলী, সাং- দক্ষিণ আমকান্দি এবং ৩। কদর আলী হেলাল (২৫), পিতা- মোঃ আফসর আলী, সাং- পাকুরিয়া, সর্ব থানা- চুনারুঘাট, জেলা- হবিগঞ্জ ।
গ্রেফতারকৃত আসামিরা প্রাাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, জব্দকৃত আলামত ৩০ কেজি গাঁজা বর্ণিত ঘটনাস্থলে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখেছিল।
৩। গ্রেফতারকৃত আসামি ও জব্দকৃত আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।