• ২রা নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ , ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮ হিজরি
আগুনবেলা

স্মার্ট বাংলাদেশ নির্মাণে ‘স্মার্ট আরজেএসসি’ কাজ করবে- বাণিজ্য প্রতিমন্ত্রী

নিউজ ডেস্ক
প্রকাশিত মে ২৩, ২০২৪
স্মার্ট বাংলাদেশ নির্মাণে ‘স্মার্ট আরজেএসসি’ কাজ করবে- বাণিজ্য প্রতিমন্ত্রী

‘স্মার্ট বাংলাদেশ গড়তে উদ্যোক্তা, কোম্পানিসহ ব্যক্তিকেও স্মার্ট হতে হবে। স্মার্ট আরজেএসসি’কে সফল করতে সেবাভোগীদের মধ্যস্বত্বভোগী এড়িয়ে চলতে হবে। স্মার্ট আরজেএসসি’ ব্যবস্থাকে ৩মাস ইউজার টেস্ট করলে আরও গণমুখী করা যাবে। স্মার্ট বাংলাদেশ নির্মাণের সকল পিলার এ ব্যবস্থায় আছে।
মাননীয় প্রধানমন্ত্রী’র নেতৃত্বে স্মার্ট বাংলাদেশ নির্মাণে বাণিজ্য মন্ত্রণালয়ের ‘স্মার্ট আরজেএসসি’ কাজ করে যাবে। ‘

বৃহস্পতিবার (২৩ মে) রাজধানীর একটি হোটেলে বাণিজ্য মন্ত্রণালয়ের যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বিষয়ক কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এমপি এসব কথা বলেন।

দ্রব্যমূল্য প্রসঙ্গে সাংবাদিকের প্রশ্নের উত্তরে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে বাজার মনিটরিং শুরু করেছি। এ বিষয়ে আগামী সপ্তাহে আন্ত: মন্ত্রণালয় বৈঠক হবে, সেখানে এর কারণ ও কিভাবে দ্রব্যমূল্য সাধারনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা যায় তা আলোচনা হবে।

প্রসঙ্গত, বাণিজ্য মন্ত্রণালয় ইউএসএআইডি’র সহায়তায় যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নতুন অনলাইন সিস্টেম ‘স্মার্ট আরজেএসসি’ বাস্তবায়ন করতে কাজ করছে। এ সিস্টেমে উদ্যোক্তাদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করবে, ‘ইজ অব ডুয়িং বিজনেস’ সহায়তা করবে।

যৌথমূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের (আরজেএসসি) নিবন্ধক মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মোঃ সেলিম উদ্দিন বিশেষ অতিথি হিসেবে ছিলেন। অন্যান্যের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

November 2026
S S M T W T F
 123456
78910111213
14151617181920
21222324252627
282930