রাজীব দে :
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-তে আজ সমাপ্ত হলো তিন দিনব্যাপী দেশের বৃহত্তম শীতাতপ নিয়ন্ত্রণ ও কোল্ড চেইন প্রদর্শনী ‘সেইফ এইচভিএসিআর অ্যান্ড কোল্ড চেইন’ শীর্ষক সেভর এক্সপো ২০২৬। মেলায় আধুনিক প্রযুক্তির গ্রিন এয়ার কন্ডিশনিং সলিউশন নিয়ে অংশ নিয়ে দর্শনার্থী ও গ্রাহকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান সাইনটেক টেকনোলজি।
শনিবার ১৬ মে,২০২৬ মেলা প্রাঙ্গণে এক সাক্ষাৎকারে সাইনটেক টেকনোলজির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল প্রতিষ্ঠানের নতুন প্রযুক্তি, মেলায় গ্রাহকদের প্রতিক্রিয়া এবং তাদের ব্যবসায়িক সাফল্য নিয়ে বিস্তারিত কথা বলেন।মেলায় সাড়ার বিষয়ে তিনি বলেন, “আলহামদুলিল্লাহ মেলা শুরু হওয়ার পর থেকেই আমরা লক্ষ্য করছি যে এখানে অনেকগুলো স্টল থাকার পরও আমাদের প্যাভিলিয়নে দর্শনার্থীদের ভিড় ও সাড়া তুলনামূলক অনেক বেশি।”
এবারের মেলার মূল আকর্ষণ ও তাদের প্রদর্শিত ইউনিক প্রোডাক্ট সম্পর্কে ইঞ্জিনিয়ার মোস্তফা কামাল জানান, “যেহেতু এটি এইচভিএসিআর (HVACR) ফেয়ার, তাই আমরা এখানে আমাদের কমপ্লিট এয়ার কন্ডিশনিং সলিউশনের অংশ হিসেবে উন্নত ‘ভিআরএফ (VRF) সিস্টেম’ প্রদর্শন করেছি। আমাদের পণ্যের প্রধান ইউনিক কি-পয়েন্ট (Key Point) হলো এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বা কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক ‘অটোমেটিক লিক ডিটেকশন সিস্টেম’। সাধারণত এসি লিকেজ হয়ে গ্যাস বের হয়ে গেলে তা সহজে খুঁজে পাওয়া যায় না, অনেক খোঁজাখুঁজি করতে হয়। কিন্তু আমাদের এআই সিস্টেম থাকার কারণে কোনো লিকেজ হলে জাস্ট কোডের মাধ্যমে খুব সহজেই তা আইডেন্টিফাই করা সম্ভব।”
তিনি পণ্যের অনন্য কার্যকারিতা তুলে ধরে আরও বলেন, “আমাদের এসিগুলো ৫০ শতাংশের বেশি এনার্জি সেভিংস বা বিদ্যুৎ সাশ্রয়ী। পাশাপাশি ফাস্টার কুলিং বা দ্রুত ঠাণ্ডা করার জন্য এতে রয়েছে ৩৬০ ডিগ্রি অ্যাঙ্গেলের ইনডোর ইউনিট, যা অন্য এসির তুলনায় ২৫% এক্সট্রা সেভিংস দেয়। সাধারণ এসি যে সেট টেম্পারেচারে আসতে ১০ মিনিট সময় নেয়, আমাদের প্রযুক্তি মাত্র ৭ মিনিটে সেই টেম্পারেচার নিয়ে আসে এবং এরপর স্বয়ংক্রিয়ভাবে স্লিপ মোডে চলে যায়।”
বিশ্বমানের প্রযুক্তি সম্পর্কে তিনি যোগ করেন, “আমাদের আরেকটি অনন্য ফিচার হলো ‘উইন্ড ফ্রি টেকনোলজি’ (Wind-Free Technology), যা বিশ্বে প্রথম স্যামসাং ইন্ট্রোডিউস করেছে। এর মাধ্যমে শরীরে সরাসরি কোনো ঠাণ্ডা বাতাস স্পর্শ করবে না, কিন্তু গ্রাহক চমৎকার কুলিং বা শীতলতা অনুভব করবেন। এছাড়া সাধারণ এসি শুধু ঘর ঠাণ্ডা করলেও আমাদের ইনডোরগুলোতে রয়েছে ‘থ্রি স্টেজ ফিল্ট্রেশন সিস্টেম’, যা ঘর ঠাণ্ডা করার পাশাপাশি ঘরের বাতাসকে শতভাগ বিশুদ্ধ ও পিওর রাখে।”
ব্যবসায়িক ক্ষেত্রে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ও সরকারি প্রজেক্টে সাইনটেক টেকনোলজির আধিপত্যের কথা উল্লেখ করে চেয়ারম্যান বলেন, “দেশের শীর্ষস্থানীয় প্রায় ৯০% শপিং মল ও বড় গ্রুপ আমাদের ক্লায়েন্ট। আমাদের চলমান ও সাম্প্রতিক সফল প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে আকিজ গ্রুপ, ইবনে সিনা ট্রাস্ট, টি কে গ্রুপ, প্রীতি গ্রুপ, আমান গ্রাফিক্স অ্যান্ড ডিজাইন। সরকারি খাতের বড় প্রজেক্টের মধ্যে রয়েছে জুলাই মিউজিয়াম, পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি) এবং হেলথ ভবন। এছাড়া কমার্শিয়ালি ঢাকা শহরের নিউ মার্কেট জোনের চাদনীচক, গাউসিয়া শপিং মল, মক্কা শপিং মল, ইসমাইল ম্যানশন, নূর মেনশন আমাদের করা। আমাদের সাম্প্রতিক অন্যতম বড় প্রজেক্ট হলো মহাখালীর এসকেএস শপিং কমপ্লেক্স এবং ৮৫০ টন ক্যাপাসিটির প্রিন্সিপাল ১০০ শপিং কমপ্লেক্স।”
গ্রাহকদের গুণগত মানসম্পন্ন সেবা ও আধুনিক প্রযুক্তি পৌঁছে দিতে সাইনটেক টেকনোলজি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি উল্লেখ করেন।